জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সানা তাকাইচি - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাপানে প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সানা তাকাইচি

জাপানের রক্ষণশীল রাজনীতিবিদ সানা তাকাইচি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বে প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা প্রকাশ করেছেন। এই প্রতিযোগিতা তাকে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী করে তুলতে পারে। এক প্রতিবেদনে কিয়োডো নিউজ এ কথা জানিয়েছে।
গুলিতে নিহত প্রধানমন্ত্রী শিনজো আবের ঘনিষ্ঠ মিত্র তাকাইচি প্রাক্তন আরেক প্রধানমন্ত্রী ও এলডিপির সর্বোচ্চ উপদেষ্টা তারো আসোর সঙ্গে এক বৈঠকে নিজের প্রার্থীতার কথা প্রকাশ করেন।

৬৪ বছর বয়সী নেত্রী সাংবাদিকদের বলেন, ‘এখন যা প্রয়োজন তা হলো, এমন রাজনীতি যা জীবন এবং ভবিষ্যৎ নিয়ে আমাদের উদ্বেগকে আশায় পরিণত করতে পারে।’

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অন্যসারে, আগামীকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তাকাইচি তার নীতিমালার রূপরেখা প্রকাশ করতে পারেন।

৪ অক্টোবরের দলীয় নির্বাচনে কৃষিমন্ত্রী শিনজিরো কোইজুমির পাশাপাশি তাকাইচিকে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

জিজি প্রেসের ২০০০ জন উত্তরদাতার একটি জরিপে ২৩.৮% সমর্থন নিয়ে কোইজুমি এগিয়ে রয়েছেন, তার পরেই তাকাইচি ২১% সমর্থন পেয়েছেন।

অন্যান্য প্রত্যাশিত প্রার্থীদের মধ্যে রয়েছেন প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি, প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী তোশিমিতসু মোতেগি এবং প্রাক্তন অর্থনৈতিক নিরাপত্তা মন্ত্রী তাকায়ুকি কোবায়াশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০