কুষ্টিয়ায় স্বরুপদহ পালপাড়া সার্বজনিন পূজা মন্দিরে প্রতীমা ভাঙচুর - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক নিউজ :
১৫ সেপ্টেম্বর ২০২৫, ১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় স্বরুপদহ পালপাড়া সার্বজনিন পূজা মন্দিরে প্রতীমা ভাঙচুর

কুষ্টিয়ার মিরপুর উপজেলার স্বরুপদহ পালপাড়া সার্বজনিন পূজা মন্দিরে সম্প্রতি প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। ১৪ সেপ্টেম্বর রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পোড়াদহ ইউনিয়নের এই মন্দিরে প্রতিমা ভাঙার ঘটনা ঘটে।

ঘটনার পরপরই পুলিশ সুপার মো. মিজানুর রহমান, র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার (পিপিএম) এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঘটনাস্থলে উপস্থিত হন।

মন্দিরের সভাপতি অমরেশ ঘোষ জানান, মন্দিরে কার্ত্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভাঙচুর করা হয়েছে। বিদ্যুৎ নেই এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পরছিল, এ সময়ের সুযোগে অজ্ঞাত কেউ এই কাজটি করতে সক্ষম হয়েছে।

তিনি আরও জানান, টিনশেডে ঘেরা অস্থায়ী মন্দিরটি রাতের বেলায় প্রতিনিয়ত পাহাড়া দেওয়া হয়। লোডশেডিংয়ের সময় রাতে মন্দিরে গিয়ে তিনি প্রতিমা ভাঙচুরের ঘটনা দেখতে পান। দুর্গাপূজা সামনে, এবং প্রতিমার মাটির কাজ শেষ হয়ে গেছে, সোমবার থেকে রঙের কাজ শুরু হওয়ার কথা ছিল।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, সংবাদ পাওয়ার পর তিনি ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তদন্ত শুরু হয়েছে।

র‍্যাব-১২ সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার জানান, তারা ঘটনাস্থলে আছেন এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উদ্বেগ ও নিন্দার প্রকাশ হয়েছে, এবং পূজা উপলক্ষে এই ধরনের ঘটনা মন্দির কমিটির জন্য একটি বড় দুশ্চিন্তার বিষয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০