রাষ্ট্রে গণতন্ত্র ও শুদ্ধাচার থাকলে বাস্তুতন্ত্র নিরাপদ- তারেক রহমান - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রে গণতন্ত্র ও শুদ্ধাচার থাকলে বাস্তুতন্ত্র নিরাপদ- তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির ক্ষমতায় যাওয়ার সুযোগ হলে পশুপাখি সংরক্ষণে সময়োপযোগী আইন করা হবে। তিনি বলেন, সমাজে মানুষের অধিকার নিশ্চিত করতে পারলে পশু-প্রাণীর অধিকারও নিশ্চিত করা যাবে। কারণ রাষ্ট্রে গণতন্ত্র এবং শুদ্ধাচার বিদ্যমান থাকলে বাস্তুতন্ত্র নিরাপদ থাকে। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘প্রাণী ও প্রাণের মেলা’ অনুষ্ঠানে প্রধান অতিথির ভার্চুয়াল বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক চিত্রনায়ক আদনান আজাদের সভাপতিত্বে ও মুস্তাকিম বিল্লাহ এবং লোভা আহমেদের পরিচালনায় দৈনিক যুগান্তর সম্পাদক আবদুল হাই শিকদার, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, দলের স্থানীয় সরকারবিষয়ক সহসম্পাদক শাম্মি আকতার, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবদুল লতিফ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনোয়ার হোসেন তুহিন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান, বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রধান উদ্যোক্তা আতিকুর রহমান রুমন, ব্যবসায়ী অভীক ইসকান্দার প্রমুখ বক্তব্য দেন। এ ছাড়া বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএডাব্লিউইএর আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিশাত তামান্না জামান, ডা. আতিকুর রহমান মিঠু, চিত্রনায়িকা আইরিন সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন। বিকাল ৪টায় পবিত্র কোরআন থেকে হাফেজ মওলানা আবদুল আজিজের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল ‘বাংলাদেশ প্রতিদিন’।
তারেক রহমান সর্বস্তরের মানুষের উদ্দেশে বলেন, রাষ্ট্র যখন মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ তখন আমরা প্রাণী রক্ষা নিয়ে আলোচনা করছি। জীববৈচিত্র্য রক্ষা এবং বন্য প্রাণী রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। শুধু আইন করে প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, প্রয়োজন গণসচেতনতা।

তিনি বলেন, মানুষের নিজের প্রয়োজনেই পশু-প্রাণীদের বাঁচিয়ে রাখা দরকার। কিন্তু বর্তমান অবস্থা আমাদের অনেকের মনে অসহিষ্ণুতা জন্ম দিয়েছে, তা কাটিয়ে মানবিক মানুষ হয়ে ওঠার জন্য মনুষত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার।
তারেক রহমান আরও বলেন, আমাদের প্রতিদিনের আলোচনায় সাধারণত গণতন্ত্র, গণতান্ত্রিক ব্যবস্থাপনা, রাজনীতি, মানুষের অধিকার আদায়ের কথা- সাধারণত এসব বিষয়ই থাকে। আজকের অনুষ্ঠানটি সামগ্রিকভাবে একেবারেই ব্যতিক্রম। প্রাণী, বন্যপ্রাণী বা পশুপাখিসমূহকে আমরা যেভাবেই ডাকি বা চিনি না কেন তাদের মধ্যে কিছু প্রাণী বা পশুপাখির বাস কিংবা খাবারের ব্যবস্থা মানুষই করে থাকে।

আবার কিছু বণ্যপ্রাণী ও পশুপাখি আছে যাদের বসবাস ও খাবারের ব্যবস্থা তারা নিজেরাই করে থাকে। পশুপাখি কিংবা বন্যপ্রাণী অর্থাৎ আল্লাহতায়ালার প্রতিটি সৃষ্টি তারা কিন্তু একে অপরের জন্য উপকারী। এসব প্রাণী বা পশুপাখির অধিকার নিশ্চিত করার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নদী, জলাভূমি ভরাট বা বন উজাড়সহ নানা কারণে একদিকে জীববৈচিত্র্য যেমন হুমকির মুখে পড়ছে- ঠিক একইভাবে বন্যপ্রাণী পাচারের ঘটনাও কিন্তু বেশ উদ্বেগজনক হারে বাড়ছে।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০