সর্বকালের সেরা’ ফুটবলার রোনালদো - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সর্বকালের সেরা’ ফুটবলার রোনালদো

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ‘গোট’ বা সর্বকালের সেরা খেলোয়াড়ের বিশেষ পুরস্কার দিয়েছে পর্তুগিজ লিগ। নিজের দেশ থেকে এ স্বীকৃতি পেয়ে ভীষণ গর্বিত এই তারকা।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো দুই দশকেরও বেশি সময় ধরে ইউরোপের সেরা ক্লাব ফুটবলে খেলেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসের হয়ে লিগ শিরোপা জিতেছেন। প্রতিটি ক্লাবের হয়ে শতাধিক গোল করেছেন তিনি।

চ্যাম্পিয়নস লিগে অসংখ্য রেকর্ড গড়েছেন। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ২২৩ ম্যাচে ১৪১ গোল করেছেন, যা ভাঙা প্রায় অসম্ভব।

৪০ বছর বয়সেও থেমে নেই রোনালদো। সৌদি আরবের আল নাসর ক্লাবের সঙ্গে দুই বছরের নতুন চুক্তি করেছেন তিনি। সেই সঙ্গে নিজ দেশ থেকে পেলেন এই বিশেষ পুরস্কার, যা তাকে সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে তুলে ধরেছে।

পুরস্কার পাওয়ার পর ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘এই পুরস্কারের জন্য লিগা পর্তুগালকে ধন্যবাদ জানাই। সর্বকালের সেরা খেলোয়াড়ের স্বীকৃতি পাওয়া আমার জন্য বড় সম্মান। প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই আমার সব সতীর্থদের, যারা আমাকে ক্যারিয়ার জুড়ে সাহায্য করেছে। ধন্যবাদ জানাই কোচদেরও, আর ধন্যবাদ সবাইকে যারা আমাকে সবসময় উন্নতির পথে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছে।

চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসির সঙ্গে দীর্ঘ সময় ধরে ‘গোট’ প্রতিযোগিতায় আছেন রোনালদো। তিনি এখনো ছুটছেন নতুন রেকর্ডের পথে। ক্যারিয়ারে ১ হাজার গোলের স্বপ্ন পূরণ করতে তার আর দরকার ৫৭ গোল। একই সঙ্গে জাতীয় দলের হয়ে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নতুন সাফল্যের দিকে তাকিয়ে আছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০