জাকসু নির্বাচনে মোতায়েন থাকবে ২ হাজার পুলিশ - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
১০ সেপ্টেম্বর ২০২৫, ৬:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাকসু নির্বাচনে মোতায়েন থাকবে ২ হাজার পুলিশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আগামীকাল (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন। নিরাপদ ও শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে ক্যাম্পাসে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা জেলা পুলিশ জানায়, পোশাকধারী ও সাদা পোশাকধারী মিলিয়ে প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবেন।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম জানিয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থা এবং ডিবি পুলিশও দায়িত্বে থাকবেন। তিনি আশা প্রকাশ করেছেন, নির্বাচনে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না এবং ভোটগ্রহণ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে।

এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭ জন। ভোটগ্রহণের জন্য ২২৪টি বুথ প্রস্তুত করা হয়েছে। প্রতিটি হলে একজন রিটার্নিং কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। এছাড়া শিক্ষক ও কর্মকর্তা সহকারী পোলিং অফিসার এবং হলের শৃঙ্খলা রক্ষায় আনসার ও নিরাপত্তা গার্ড নিয়োজিত থাকবেন। ভোটগ্রহণ হবে ওএমআর ব্যালটে, যেখানে ভোটাররা টিকচিহ্ন দিয়ে প্রার্থী নির্বাচন করবেন।

নির্বাচনে বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সহ-সভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ছাত্রদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সবাই সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশায় রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০