জিএস পদে নির্বাচিত হওয়া ব্যক্তিগত বিজয় নয়, বরং ঢাবির সব শিক্ষার্থীর বিজয়- ফরহাদ - সমকন্ঠ
বুধবার , ১৭ জুন ২০২৬
সমকন্ঠ
১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জিএস পদে নির্বাচিত হওয়া ব্যক্তিগত বিজয় নয়, বরং ঢাবির সব শিক্ষার্থীর বিজয়- ফরহাদ

জিএস পদে নির্বাচিত হওয়া আমার ব্যক্তিগত বিজয় নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয় বলে মন্তব্য করেছেন ডাকসুর নবনির্বাচিত জিএস এসএম ফরহাদ। বুধবার (১০ সেপ্টেম্বর) সিনেট ভবনে নির্বাচনের ফলাফল ঘোষণার পর সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসএম ফরহাদ বলেন, ‘নির্বাচনে আমাকে ভোট দিয়েছেন। এটা আমার জন্য শিক্ষার্থীদের আমানত। আমি যেন আদায় করতে পারি। আমার ভুল ত্রুটি হলে শিক্ষার্থীরা আমাকে শুধরে দেবেন। তাই আমি শিক্ষার্থীদের আশ্বস্ত করতে চাই- আমার কাছ থেকে কোনো খেয়ানত হবে না।

তিনি বলেন, ‘জিএস পদে নির্বাচিত হওয়া আমার ব্যক্তিগত বিজয় নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর বিজয়। আমি যদি কোনো ভুল করি, তাহলে শিক্ষার্থীরাই আমাকে সংশোধন করবেন।’

ফরহাদ বলেন, ‘কোনো বিজয় র‌্যালি করতে চাচ্ছি না, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

এর আগে নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম বলেন, ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাইয়ের প্রজন্ম বিজয়ী হয়েছে। এখানে জয়-পরাজয়ের কিছু নেই। জুলাই বিপ্লবের সকল শহীদদের স্মরণ করছি। মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের, আজাদী আন্দোলনের সকল শহীদদের স্মরণ করছি। ছাত্রলীগের নির্যাতনে যত জন শহীদ হয়েছেন সকল শহীদদের স্মরণ করছি।

ঘোষিত ফল অনুযায়ী, এস এম ফরহাদ পেয়েছেন ১০ হাজার ৭৯৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত তানভীর বারী হামীম পেয়েছেন ৫ হাজার ২৮৩ ভোট, আর প্রতিরোধ পর্ষদের প্রার্থী মেঘমল্লার বসু পেয়েছেন ৪ হাজার ৯৪৯ ভোট।

এবারের ডাকসু নির্বাচনে মোট আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এসব কেন্দ্রে বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কলকাতায় আওয়ামী লীগ নেতাকর্মীদের তোপের মুখে মোশাররফ করিম দম্পতি, যা বললেন অভিনেতা

আর্জেন্টিনার হয়ে ২০০ ম্যাচ খেলার ইতিহাস গড়বেন ফুটবলের জাদুকর মেসি

ফের সন্তানের প্রত্যাশায় নেইমার, বাড়ছে বিশ্বকাপে না ফেরার আশঙ্কা

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়- ইসরায়েলি মন্ত্রী

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

১০

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

১১

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

১২

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

১৩

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

১৪

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

১৫

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১৬

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১৭

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১৮

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৯

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

২০