সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৯ সেপ্টেম্বর ২০২৫, ৬:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিঙ্গাপুরকে উড়িয়ে দিল বাংলাদেশ

অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের মূল পর্বে খেলার লড়াই থেকে আগেই ছিটকে যায় বাংলাদেশ। আজ বাছাই পর্বের নিয়ম রক্ষার ম্যাচে সিঙ্গাপুরকে ৪-১ গোলে জয় লাভ করে বাংলাদেশ।

৭০-৮২ মিনিটে বাংলাদেশ সিঙ্গাপুরের উপর ঝড় বইয়ে দেয়। এই দশ মিনিটে বাংলাদেশ চার গোল আদায় করে। বাংলাদেশের হয়ে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল গোলের যাত্রা শুরু করেন। প্রায় ৩০ গজ দূর থেকে ডিফেন্ডারদের পেছনে ফেলে বেশ জোরালো শট নেন ফাহমিদুল। সিঙ্গাপুরের গোলরক্ষক বা দিকে ঝাঁপিয়ে পড়েও গোল বাঁচাতে পারেননি। এটা বাংলাদেশের জার্সিতে ফাহমিদুলের প্রথম গোল।

ফাহমিদুলের গোলের দুই মিনিট পর বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। ফরোয়ার্ড আল আমিনকে উদ্দেশ্য করে লং বল পাঠানো হয়। সেই লং বল আল আমিন দুর্দান্তভাবে রিসিভ করে দারুণ ফিনিশিং করেন। সিঙ্গাপুর গোলরক্ষক বক্স থেকে বেরিয়ে আসলেও সেভ করেত পারেননি।

আট মিনিট পর মহসিন আহমেদ গেল করেন। এটাও লং বল থেকে। সিঙ্গাপুর ডিফেন্ডার বল ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি। মহসিন বল রিসিভ করে কোনাকুনি শটে গোল করেন। অ-২৩ দলের অধিনায়ক শেখ মোরসালিন দলের হয়ে শেষ গোল করেন। ৮২ মিনিটে তিনি বক্সের উপর দারুণ শটে বাংলাদেশের বড় জয় এনে দেন। ইনজরি সময়ে সিঙ্গাপুর এক গোল পরিশোধ করে।

ম্যাচের প্রথমার্ধের চিত্র ছিল ভিন্ন। সিঙ্গাপুর দুর্দান্ত খেলেছিল প্রথম ৪৫ মিনিট। একাধিক গোলের সুযোগ মিস করেছে তারা। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ কয়েকটি অসাধারণ সেভ করেছেন। শ্রাবণ নিশ্চিত দুই-তিনটি গোল না বাঁচালে বাংলাদেশ এই ম্যাচে আর ফিরতে পারত না।

দ্বিতীয়ার্ধে ফাহমদিুলকে নামানোর পরই খেলার চিত্র বদলেছে। তিনিই দলকে গোলের পথ দেখান। ফাহমিদুল ও আল আমিনের গতি এবং স্কিলে সিঙ্গাপুর ডিফেন্স কুপোকাত হয়। মূলত এই দুই জনের কাছেই খেলার গতি হারিয়েছে সিঙ্গাপুর। ম্যাচের একেবারে শেষ দিকে ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলকে নামান বাংলাদেশের কোচ।

এএফসি অ-২৩ টুর্নামেন্টের বিগত দুই আসরে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। জয় তো দূরের কথা গোল পায়নি। আজকের জয়টি অনেক দিন পর এসেছে। বাফুফের প্রত্যাশা ছিল এবার বাংলাদেশ অ-২৩ দল এএফসি’র মূল আসরে খেলবে। এজন্য প্রথমবারের মতো ২৩ দলকে বাহরাইনে পাঠিয়ে দু’টি ম্যাচ খেলার ব্যবস্থা করেছিল। এত প্রস্ততির পরও বাংলাদেশ প্রথম দুই ম্যাচ ভালো পারফরম্যান্স করতে পারেনি। আজ শেষ ম্যাচে সিঙ্গাপুরকে হারিয়ে খানিকটা স্বস্তি নিয়ে দেশে ফিরবে বাংলাদেশ।

মাস চারেক আগে ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিনিয়র দল সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হেরেছিল। হামজা-সামিতরা না পারলেও অ-২৩ দলের হয়ে মোরসালিন, ফাহমিদুল ও আল আমিন সিঙ্গাপুরের বিপক্ষে গোল করে জয় এনে দিলেন। এই জয় বাংলাদেশকে আগামী মাসে অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে হংকং ম্যাচে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০