আমিরাতের পর এবার সৌদি আরবের কড়া বার্তা পেলো ইসরায়েল - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আমিরাতের পর এবার সৌদি আরবের কড়া বার্তা পেলো ইসরায়েল

  • সৌদি যুবরাজ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। ছবি: সংগৃহীত

ইসরায়েল পশ্চিম তীরকে মানচিত্রে যুক্ত করলে আরব দেশগুলোর সাথে স্বাভাবিক সম্পর্কে ফেরার সব সুযোগ হারাবে বলে মন্তব্য করেছেন সৌদি যুবরাজ ও দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। এর আগে, ইসরায়েলকে এমন সতর্কবার্তা দিয়েছিল সংযুক্ত আরব আমিরাত।

ইসরায়েলি গণমাধ্যম কান নিউজের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সাথে বৈঠক চলাকালীন এ মন্তব্য করেন সৌদি যুবরাজ।
মূলত, পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্ব নিয়ে আবুধাবির কঠোর অবস্থানকে সমর্থন জানিয়েছে রিয়াদ। ২০২০ সালে পশ্চিম তীর নতুন করে দখলের পরিকল্পনা স্থগিত করার শর্তে ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইনসহ কয়েকটি দেশ।

এদিকে, কোনো কিছুর তোয়াক্কা না করেই পশ্চিম তীরকে নিজেদের মানচিত্রে যুক্ত করার রূপরেখা চূড়ান্ত করছে ইসরায়েল।

সম্প্রতি সংবাদ সম্মেলনে দেশটির অর্থমন্ত্রী দাবি করেছেন, গুটিকয়েক এলাকা বাদে পশ্চিম তীরের বেশিরভাগ অঞ্চলকেই ইসরায়েলি সার্বভৌমত্বের অংশ বানানো হবে। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে চিরতরে মুছে দিতেই এই পদক্ষেপ নেয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

গত ২৩ জুলাই পশ্চিম তীরকে আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সাথে সংযুক্ত করতে অনুমোদন দেয় ইসরায়েলি পার্লামেন্ট নেসেট। সংসদের সিদ্ধান্তে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদসহ তার জোটের অন্যান্য দলকে সেদিন বেশ উচ্ছ্বাস প্রকাশ করতেও দেখা যায়।

১৯৬৭ সালে পশ্চিম তীর দখল করে ইসরায়েল। এরপর ৯০’র দশকে, অসলো অ্যাকর্ডের আওতায় ফিলিস্তিন কর্তৃপক্ষের হাতে নিয়ন্ত্রণ তুলে দেয়ার লক্ষ্যে অঞ্চলটিকে ভাগ করা হয়েছিলো তিন ভাগে। ৫ বছর মেয়াদী সেই পরিকল্পনা আলোর মুখ দেখেনি। ফিলিস্তিনের অংশ না বুঝিয়ে দিয়ে গত ত্রিশ বছর ধরেই পশ্চিম তীর সেই তিনভাগে বিভক্ত রয়ে গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০