যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ - সমকন্ঠ
শুক্রবার , ১৯ জুন ২০২৬
সমকন্ঠ
৭ সেপ্টেম্বর ২০২৫, ৫:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর পদে পাকিস্তানি বংশোদ্ভূত শাবানা মাহমুদ

উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার পদত্যাগের পর ৫ সেপ্টেম্বর ব্রিটিশ প্রধানমন্ত্রী কায়ার স্টারমার তার মন্ত্রিসভায় রদবদল করেছেন। পরিবর্তনের অংশ হিসেবে বিচারমন্ত্রী ও লর্ড চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনকারী শাবানা মাহমুদকে হোম সেক্রেটারি বা স্বরাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়।

গালফ নিউজের প্রতিবেদন অনুসারে, শাবানা মাহমুদ হলেন প্রথম মুসলিম নারী, যিনি যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব পেলেন। পাকিস্তানি বংশোদ্ভূত এই মন্ত্রী অভিবাসন, পুলিশিং এবং জাতীয় নিরাপত্তার মতো বিষয়গুলো নেতৃত্ব দিচ্ছেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, দুই শতাব্দীরও বেশি সময় ধরে স্বরাষ্ট্রমন্ত্রীরা জাতিকে রক্ষা করেছেন। আজ আমরা একটি নতুন অধ্যায় শুরু করছি। আমরা নতুন স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদকে স্বাগত জানাই।

নিজের এক্স পোস্টে শাবানা লিখেছেন, স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব পালন করা আমার জীবনের সম্মানের। সরকারের প্রথম দায়িত্ব হলো তার নাগরিকদের নিরাপত্তা। দায়িত্ব পালনকালে প্রতিদিন, আমি সেই উদ্দেশ্যেই নিবেদিত থাকব।

শাবানা মাহমুদ কে?

১৯৮০ সালে বার্মিংহামে জন্মগ্রহণকারী শাবানা তার শৈশবের কিছু অংশ যুক্তরাজ্য এবং সৌদি আরব উভয় দেশেই কাটিয়েছেন। তিনি অক্সফোর্ডের লিংকন কলেজে আইনে অধ্যয়ন করেন এবং রাজনীতিতে প্রবেশের আগে ব্যারিস্টার হিসেবে অনুশীলন করেন।

২০২৪ সালের জুলাই মাসে বার্মিংহাম লেডিউডের পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হযন। তিনি লেবার পার্টির নেত্রী হিসেবে ক্রমাগত এগিয়ে যেতে থাকেন এবং একসময় ছায়া মন্ত্রিসভা এবং সরকার উভয় ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

বিচারমন্ত্রী এবং লর্ড চ্যান্সেলর থাকাকালীন তিনি কারাগারের ভিড় কমাতে সংস্কার বাস্তবায়ন করেন। যার মধ্যে ছিল ‘আগাম মুক্তি কর্মসূচি’। গাল্ফ নিউজ উল্লেখ করেছে, তিনি সাজা সুরক্ষা এবং মানবাধিকার আইনের বিষয়েও দৃঢ় অবস্থান নিয়েছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই- ট্রাম্প

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১

পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

নতুন সমীকরণে লাভবান ইরান, উদ্বেগে প্রতিবেশী ও প্রতিদ্বন্দ্বীরা

নাইজারের বিমানবন্দরে সশস্ত্র গোষ্ঠীর হামলা, নিহত ৩৫

মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম

১৫ বছরের নিচে সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করল সংযুক্ত আরব আমিরাত

সাংবাদিক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘ জীবন ও কর্ম ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১০

চলতি অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪.৫৭ বিলিয়ন ডলার

১১

খুলনায় গৃহকর্মী নির্যাতনের ঘটনায় সেই পুলিশ দম্পতি কারাগারে

১২

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতায় পাকিস্তানকে ধন্যবাদ জানালেন জামায়াত আমির

১৩

উরুগুয়ের বিপক্ষে নামার আগে মায়ের দেখা হবে ভোজিনহার

১৪

ব্যাংক খাতে লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা

১৫

মোদি দেখতে অত্যন্ত ভদ্র হলেও বাস্তবে ‘টোটাল কিলার’- ট্রাম্প

১৬

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার- তথ্যমন্ত্রী

১৭

ইরান শক্ত অবস্থানে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে- গালিবাফ

১৮

প্রথমে মালয়েশিয়া ও পরে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠক হবে শি’র সঙ্গে

১৯

ইংলিশ চ্যানেলে রাশিয়ার গুলিবর্ষণ, ‘বেপরোয়া’ বললেন স্টারমার

২০