মুক্তিযোদ্ধাকে গালি দিলে জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়- কাদের সিদ্দিকী - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
৭ সেপ্টেম্বর ২০২৫, ৮:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মুক্তিযোদ্ধাকে গালি দিলে জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়- কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আমরা আওয়ামী লীগ চাই না, জয় বাংলা চাই। আমরা শেখ হাসিনাকে চাই না, বঙ্গবন্ধু ও বাংলাদেশ চাই। এটার বিরুদ্ধে যারা যাবেন যান, অসুবিধা নাই। আর যদি বঙ্গবন্ধু, স্বাধীনতা ও বাংলাদেশ এটা বিশ্বাস করে রাজনীতি করেন, আমরা সঙ্গে আছি।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের দলীয় কার্যালয়ে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযোদ্ধাকে গালি দিলে বঙ্গবন্ধুকে যেমন গালি দেওয়া হয়, তেমনি জিয়াউর রহমানকেও গালি দেওয়া হয়। জিয়াউর রহমান একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। জিয়াউর রহমানকে নিয়ে হাজার কথা বলতে পারে আওয়ামী লীগ। কিন্তু মুক্তিযোদ্ধা সম্পর্কে, তার সম্পর্কে আমার বিন্দুমাত্র কোনো রকম সন্দেহ নাই। জিয়াউর রহমান আমার চেয়ে বড় মুক্তিযোদ্ধা। আমি যদি ওই কালুরঘাট বেতারে বক্তৃতা করতাম তাও আমি জিয়াউর রহমানের সমান হতাম না।

তিনি আরও বলেন, যুদ্ধের সময় মানুষ মিলিটারিদের খুঁজছিল। মিলিটারিদের কথা শুনতে চেয়েছিল। আমাদের নেতা তো অনেকেই বক্তৃতা করছে, তাদেরটা ধরতে পারে নাই। মিলিটারিদের বক্তব্য মানুষের উৎসাহ জাগছে ও বুকে সাহস জাগছে। সেই জন্যই সে শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা।

কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনা যতদিন ছিল, তারেক রহমানের একটা কথাও আমার পছন্দ হইতো না। শেখ হাসিনা যাওয়ার পরে তারেক রহমানের একটা কথাও আমি অপছন্দ করতে পারতেছি না। সবই পছন্দ হয়, আমি কী করুম?

কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ আব্দুস সবুর খানের সভাপতিত্বে বক্তব্য দেন কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রহমান,টাঙ্গাইল জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক এটিএম সালেক হিটলু, কৃষক শ্রমিক জনতা লীগের সখীপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন সজীব, যুগ্ম সম্পাদক আশিক জাহাঙ্গীর প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০