নুরাল পাগলার লাশ পোড়ানোর ঘটনায় সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে: এনসিপি - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নুরাল পাগলার লাশ পোড়ানোর ঘটনায় সরকারের ব্যর্থতা ফুটে উঠেছে: এনসিপি

রাজবাড়ীর গোয়ালন্দে ‘ইমাম মাহদি’ দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মাজারে হামলা ও তার মরদেহ তুলে পুড়িয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এই ঘটনাকে সরকারের আইনশৃঙ্খলা রক্ষায় চরম ব্যর্থতা এবং স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বহীনতার উদাহরণ বলে মন্তব্য করেছে।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এনসিপি জানায়, গোয়ালন্দে ‘ঈমান-আকিদা রক্ষা কমিটি’ নামক ব্যানারে আয়োজিত এক সমাবেশ থেকে কিছু উগ্র-উত্তেজিত জনতা মাজারে গিয়ে ভাঙচুর চালায় এবং মরদেহ তুলে পুড়িয়ে ফেলে, যা একটি ঘৃণ্য ও অমানবিক অপরাধ।

গণমাধ্যম সূত্র অনুযায়ী, উক্ত ‘ঈমান-আকিদা রক্ষা কমিটি’র সঙ্গে বিএনপি, জামায়াতে ইসলামী এবং স্থানীয় আলেম সমাজ যুক্ত ছিল। তারা দাবি করেছে, নুরুল হককে শরিয়তবিরোধীভাবে পবিত্র কাবা শরিফের আদলে কালো ঘরে দাফন করা হয়েছে, যা ধর্ম অবমাননা হিসেবে উপস্থাপন করে তারা বিক্ষোভ ও প্রতিরোধে নামে।

এনসিপির অভিযোগ, ‘তিন দিন আগেই সহিংসতার ইঙ্গিত পাওয়া গেলেও প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি, যা স্পষ্ট প্রশাসনিক ব্যর্থতা। পাশাপাশি ধর্মীয় অনুভূতিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করায় মূলধারার রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

জাতীয় নাগরিক পার্টি এই বর্বর ঘটনাকে শুধু ফৌজদারি অপরাধ নয়, বরং ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের ওপর সরাসরি আঘাত হিসেবে চিহ্নিত করেছে।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, ‘এই মব-সন্ত্রাসের বিচার বিভাগীয় তদন্ত হওয়া প্রয়োজন, এবং জড়িত প্রত্যেককে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।

এনসিপি আরও দাবি করে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ঘটতে থাকা সহিংসতা ও অরাজকতার পেছনে একটি সুপরিকল্পিত চক্রান্ত কাজ করছে। দলটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, ঢাকার তেজগাঁওয়ে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল এবং সর্বশেষ রাজবাড়ীর ঘটনাকে নতুন করে অস্থিরতা তৈরির একটি ধারাবাহিকতা হিসেবে দেখছে।

“এই অস্থিরতা পতিত ফ্যাসিবাদী বয়ান এবং ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের পাঁয়তারা হতে পারে-এমন মন্তব্য করে দলটি নাগরিকদের সজাগ থাকার আহ্বান জানায়।

বিবৃতির শেষাংশে এনসিপি বলেছে, “নতুন বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে এই ধরণের অস্থিরতা দমন করা এবং গোপন ইন্ধনদাতাদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনা সরকারের দায়িত্ব। আমরা প্রত্যাশা করি, অন্তর্বর্তী সরকার এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০