গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জাতীয় পার্টির মহাসচিবের

গণঅধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়ার কর্মসূচি দেয়, তারা রাজনৈতিক দল নয়, তারা সন্ত্রাসী সংগঠন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে রাজধানীর কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি জানান তিনি।

জাপার মহাসচিব অভিযোগ করেন, ‘আজ জাতীয় পার্টির অফিসে গণঅধিকার পরিষদের কর্মীরা সন্ত্রাসী হামলা চালিয়েছে। তারা আগুন দেওয়ার মতো অপরাধের সঙ্গে জড়িত। এর দায় তারা এড়াতে পারে না।

তিনি আরও বলেন, ‘আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি-গণঅধিকার পরিষদকে আরপিও আইনের অধীনে এবং সন্ত্রাসবিরোধী আইনে নিষিদ্ধ করা হোক।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, রাষ্ট্র যদি আইন ও ন্যায়ের ভিত্তিতে চলে, তাহলে এই সন্ত্রাসীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। এই হামলার দায় সরকার এড়াতে পারে না।’

তিনি আরও অভিযোগ করেন, ‘যারা গণতন্ত্র ও শান্তিপূর্ণ রাজনীতির কথা বলছে, তাদের হুমকি দেওয়া হচ্ছে, অথচ যারা মব তৈরি করে সহিংসতা চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এভাবে দেশ চলতে পারে না।

নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে পাটোয়ারী বলেন, ‘আমাদের পার্টি অফিসে হামলার বিষয়েও পৃথক বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। আমরা ন্যায়বিচার চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০