মেয়ের অভিমান ভাঙাতে কোর্টেই নাচলেন জকোভিচ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৪ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মেয়ের অভিমান ভাঙাতে কোর্টেই নাচলেন জকোভিচ

ইউএস ওপেনের ব্লকবাস্টার সেমিফাইনালে দেখা হচ্ছে দ্বিতীয় বাছাই কার্লোস আলকারাজ ও রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপার খোঁজে থাকা নোভাক জোকোভিচের। কোয়ার্টার ফাইনালে চতুর্থ বাছাই টেলর ফ্রিটজকে ৬-৩, ৭-৫, ৩-৬, ৬-৪ গেমে হারিয়ে ওপেন যুগে সবচেয়ে বয়সি খেলোয়াড় (৩৮ বছর ৯৪ দিন) হিসাবে কোনো গ্র্যান্ড স্লামের সেমিতে ওঠার কীর্তি গড়েন সার্বিয়ান টেনিস সম্রাট।

তবে দিনশেষে খেলোয়াড় জোকোভিচের চেয়েও বাবা জোকোভিচের পারফরম্যান্সে বেশি মুগ্ধ দর্শকরা। জয়ের পর মেয়ে তারার অষ্টম জন্মদিন উদযাপন করতে কোর্টেই নাচেন সার্বিয়ান কিংবদন্তি ‘জোকার’!

ম্যাচের জন্য জন্মদিনে পাশে থাকতে না পারায় মেয়ে তার ওপর রাগ করেছে। সেই রাগ ভাঙাতেই মেয়ের কাছে শেখা ‘সোডা পপ ড্যান্সে’ টেনিস কোর্ট মাতালেন রসিক জোকোভিচ।

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ছোটদের অ্যানিমেটেড সিরিজ কেপপ ডেমন হান্টার্সের এই বিশেষ নাচ জনপ্রিয়তা পেয়েছে ‘সোডা পপ ড্যান্স’ নামে। জোকোভিচের কথায়, ‘আশা করি, ঘুম থেকে উঠে এটা দেখে খুশি হবে আমার মেয়ে।’

শেষ চারে ৩৮ বছর বয়সি জোকোভিচের প্রতিপক্ষ ২২ বছর বয়সি আলকারাজ। দুর্দান্ত ফর্মে থাকা এই স্প্যানিশ তারকা সেমিতে উঠেছেন জিরি লেহেচকাকে সরাসরি ৬-৪, ৬-২, ৬-৪ গেমে হারিয়ে।

পুরো আসরে এখনো কোনো সেট না-হারা আলকারাজ শেষ ৩৬ ম্যাচের ৩৫টিই জিতেছেন। জোকোভিচের অপেক্ষায় তাই অগ্নিপরীক্ষা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০