নির্বাচনের আগে আরও দু-একটা সরকার দেখা যেতে পারে- আসাদুজ্জামান রিপন - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ সেপ্টেম্বর ২০২৫, ৭:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে আরও দু-একটা সরকার দেখা যেতে পারে- আসাদুজ্জামান রিপন

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের আগে আরও দু-একটা সরকার দেখা যেতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে ‘জুলাই গণ-অভ্যুত্থান’ নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিপন বলেন, “অন্তর্বর্তী সরকারের মধ্যে কোনো দৃঢ়তা নেই। লোভের কারণে ’২৪-এর গণ-অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পথে। আগামী নির্বাচনের আগেই গোটা দুয়েক সরকার আসতে পারে। যেভাবে ‘বাহুবলী ওয়ান, টু, থ্রি’ সিক্যুয়েল আছে, তেমনি হয়তো দেখা যাবে ‘ইউনূস গভর্নমেন্ট ওয়ান, টু।

গত ১৫ বছরে শেখ হাসিনার শাসন নিয়ে সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, “এমন একটি পরিবেশ তৈরি করা হয়েছিল যেখানে শেখ হাসিনা থাকলে ক্ষমতার পরিবর্তন সম্ভব নয়–এই ধারণা রাষ্ট্রের প্রতিটি স্তরে ছড়িয়ে দেয়া হয়েছিল। বড় বড় ব্যবসায়ী থেকে শুরু করে প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ–সবার মধ্যে ভয় ঢুকিয়ে দেয়া হয়েছিল।”

তিনি আরও বলেন, “গত বছর ৩০ মে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের এক সমাবেশে আমি বলেছিলাম শেখ হাসিনা অনিবার্যভাবে পতনের দিকে যাচ্ছেন। আজ সেটিই সত্য হয়েছে।

রিপন মন্তব্য করেন, আওয়ামী লীগ সরকারের পতন অনিবার্য হলেও বিএনপি সামনে ক্ষমতায় আসতে পারলে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০