দেশের মানুষ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, তারেক রহমানকেও দিতে পারবে - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ সেপ্টেম্বর ২০২৫, ৫:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের মানুষ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, তারেক রহমানকেও দিতে পারবে

এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে আসার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, বিএনপির নেতা তারেক রহমান দেশে আসেন না। আমরা চাই তিনি দেশে আসুক। বেগম জিয়া দেশে নিরাপদেই আছেন, এ দেশের মানুষ তাকে বরণ করে নিয়েছে। যে দেশের মানুষ খালেদা জিয়াকে নিরাপত্তা দিয়েছে, তারা তারেক রহমানকেও নিরাপত্তা দিতে পারবে। দেশের মাটি-মানুষের ঘ্রাণ তারেক রহমানের দ্রুত নেওয়া দরকার। এটা দেশপ্রেমেরও বহিঃপ্রকাশ। কারণ দূর থেকে দেশের মানুষকে খুব সহজে অনুভব করা যায় না।

সোমবার (১ সেপ্টেম্বর) রাতে যমুনা টেলিভিশনের একটি টকশোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি।

এনসিপি কি বিএনপিকে বিরোধী মনে করে কি না এমন প্রশ্নের উত্তরে আবদুল হান্নান মাসউদ বলেন, আমার মনে হয় না বিএনপির সঙ্গে আমাদের দূরত্ব তৈরি হয়েছে। আমরা বিএনপির কিছু কাজের সমালোচনা করি, জামায়াতেরও সমালোচনা করি। আমরা সব রাজনৈতিক দলেরই বিভিন্ন কাজের সমালোচনা করি। তারাও আমাদের সমালোচনা করে। এখন এটাকে যদি বিরোধীতা বা আক্রমণ হিসেবে ধরেন তাহলে বিষয়টা অসুন্দর লাগে।

বিএনপির সমালোচনার কারণ জানিয়ে আবদুল হান্নান মাসউদ বলেন, বিএনপির প্রতি আমাদের এ অবস্থান একটি রাজনৈতিক দল হিসেবে। ১৯৭৯ সালে বিএনপি ক্যান্টনমেন্টে জন্ম নিতে পারে বা সরকারি সুযোগ-সুবিধায় বেড়ে উঠতে পারে। কিন্তু বেগম জিয়ার নেতৃত্বে এরশাদবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি গণমানুষের দলে পরিণত হয়েছে। তেমনই ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত বেগম জিয়ার আপোষহীনতার কারণে গণমানুষের আস্থা অর্জন করেছে। সে হিসেবে বিএনপিকে আমরা শ্রদ্ধা করি।

বিএনপির যারা নির্যাতনের শিকার হয়েছে তাদের আমরা ভাই মনে করি। কিন্তু বিএনপির সবাই তো আর এক না। বিএনপির যারা এখন অত্যাচারী হয়ে উঠেছে তাদের বিরুদ্ধে আমরা কথা বলি। যেসব কারণে আমরা আওয়ামী লীগের বিরোধীতা করেছি সেগুলো যদি আমি করি তাহলে আমার বিরুদ্ধে বলা হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০