ক্রিকেটকে বিদায় বললেন ছক্কা মারা পাকিস্তানি ব্যাটার - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ক্রিকেটকে বিদায় বললেন ছক্কা মারা পাকিস্তানি ব্যাটার

২০২২ এশিয়া কাপের আগে পাকিস্তানের ব্যাটার আসিফ আলী হৈচৈ ফেলে দিয়েছিলেন রীতিমতো। বলেছিলেন, প্রতিদিন নাকি ১০০-১৫০ ছক্কা হাঁকান তিনি। সেই আসিফ আলী এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেন।

সোমবার এক পোস্টে তিনি পাকিস্তান জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন। অবসর ঘোষণার সময় আসিফ এক্স-এ লিখেছেন, ‘পাকিস্তানের জার্সি পরা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান এবং দেশের হয়ে মাঠে নামা ছিল আমার সবচেয়ে গর্বের অধ্যায়।

তিনি আরও লিখেছেন, ‘আমার পরিবার ও বন্ধুদের প্রতি কৃতজ্ঞতা, যারা আনন্দের মুহূর্তে আমার সঙ্গে ছিলেন এবং দুঃসময়েও শক্তি দিয়েছেন। বিশ্বকাপ চলাকালীন প্রিয় কন্যার মৃত্যু সহ কঠিন সময়েও তাদের সাহস আমাকে সামনে এগিয়ে নিয়েছে।’

৩৩ বছর বয়সী এই ব্যাটার মোট ৭৯টি সাদা বলের ম্যাচ খেলেছেন। তার মধ্যে টি-টোয়েন্টি আছে ৫৮টি ও ওয়ানডে ২১টি। তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের সেরা মুহূর্ত ছিল ২০২১ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ৭ বলে ২৫ রানের ইনিংস, যা দলের জয়ে বড় ভূমিকা রেখেছিল।

তার শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল ২০২৩ সালের এশিয়ান গেমসে। টি-টোয়েন্টিতে তিনি মোট ৫৭৭ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ৪১ রান করেছিলেন ২০১৮ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। একদিনের ক্রিকেটে তার সংগ্রহ ৩৮২ রান। এর মধ্যে ২১টি ছয় ও ২২টি চার রয়েছে। তার শেষ ওয়ানডে ছিল ২০২২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

সে বছর টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের আগে তিনি তোলপাড় ফেলে দিয়েছিলেন। পিসিবিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি যেখানে ব্যাট করি, সেখানে সাধারণত ওভারপ্রতি ১০ রান করে তুলতে হয়। এজন্য দরকার পাওয়ার হিটিং। প্রচুর অনুশীলন করতে হয় এজন্য। আমি সাধারণত প্রতিদিন ১০০ থেকে ১৫০ ছক্কা হাঁকানোর অনুশীলন করি, যেন ম্যাচে অন্তত ৪-৫টা ছক্কা মারতে পারি।’

সে সাক্ষাৎকারের পর অবশ্য আসিফের ক্যারিয়ার আর খুব বেশি এগোয়নি। বছর ঘোরার আগেই তিনি ঝরে পড়েন জাতীয় দল থেকে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০