চবিতে সংঘর্ষ- জড়িতদের বিরুদ্ধে মামলাসহ প্রসাশনের ৮ সিদ্ধান্ত - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ সেপ্টেম্বর ২০২৫, ৯:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চবিতে সংঘর্ষ- জড়িতদের বিরুদ্ধে মামলাসহ প্রসাশনের ৮ সিদ্ধান্ত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরসহ ৮ দফা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপাচার্য, দুই উপ-উপাচার্য, ডিন ও সিন্ডিকেট সদস্যদের উপস্থিতিতে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. কামাল উদ্দিন সাংবাদিকদের সামনে সিদ্ধান্তগুলো তুলে ধরেন।

গৃহীত সিদ্ধান্তগুলো হলো—
১। সংঘর্ষে আহত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় প্রশাসন বহন করবে; এজন্য ৫ সদস্যের একটি কমিটি গঠন।
২। বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় একটি মডেল থানা স্থাপনে সরকারের কাছে সুপারিশ করা হবে।
৩। বিশ্ববিদ্যালয় রেলক্রসিং এলাকায় একটি পুলিশ বক্স স্থাপন করা হবে।
৪। সংঘর্ষে জড়িতদের বিরুদ্ধে আজকের মধ্যে মামলা দায়ের করা হবে।
৫। আগামীকাল মঙ্গলবার জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হবে।
৬। জোবরা এলাকার বাড়িওয়ালাদের সঙ্গে সমন্বয় গড়ে তুলতে একটি কমিটি গঠন করা হবে।
৭। শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিরাপত্তার জন্য একটি হটলাইন চালু করা হবে।

এদিকে, সংঘর্ষের কারণে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেইট এলাকায় ১৪৪ ধারা জারি রয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তার স্বার্থে সেখানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০