ভিনিসিয়ুসের গোলে টানা তিন জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ অগাস্ট ২০২৫, ৩:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভিনিসিয়ুসের গোলে টানা তিন জয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ

লা লিগায় নতুন মৌসুমে রিয়াল মাদ্রিদ যেন ছন্দে ফিরেছে পুরোদমে। শনিবার (৩০ আগস্ট) রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে নিয়েছে লস ব্লাঙ্কোরা। এই নিয়ে তিন ম্যাচে টানা তিন জয়ের দেখা পেলো জাবি আলোনসোর শিষ্যরা।

ম্যাচের শুরুটা যদিও রিয়ালের জন্য ছিল চমকে যাওয়ার মতো। ১৮ মিনিটে কর্নার থেকে ভেদাত মুরিকির পিঠে লেগে বল জালে জড়ালে এগিয়ে যায় মায়োর্কা। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় রিয়াল। ম্যাচের ৩৭ মিনিটে আলভারো কারেরাসের ক্রস থেকে ডিন হাউসেনের হেড পাসে হেডেই সমতা ফেরান আর্দা গিলের।

পরের মিনিটেই ফেদেরিকো ভালভের্দের পাস ধরে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের শটে জয়সূচক গোলটি করেন ভিনিসিয়ুস জুনিয়র। ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল মাদ্রিদ।

বিরতি থেকে ফিরে মায়োর্কার ওপর চাপ সৃষ্টি করে খেলতে থাকে লস ব্লাঙ্কোরা। পুরো ম্যাচে ৫৮ শতাংশ বল নিজেদের দখলে রাখে স্বাগতিকরা। গোলের উদ্দেশ্যে ১৭ টি শট নেয় তারা, যার মধ্যে ৭ টি ছিল লক্ষ্যে। তবে আর কোনো গোলের দেখা পায়নি রিয়াল।

শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ভিনিসিয়ুস-এমবাপ্পেরা। এই নিয়ে তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে, সমান ম্যাচে মাত্র ১ পয়েন্ট মিয়ে ১৮ নম্বরে অবস্থান করছে মায়োর্কা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে ভিয়ারিয়াল। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে তিনে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০