জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধের কর্মসূচি দেওয়ার আহ্বান পিনাকী ভট্টাচার্যের - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ অগাস্ট ২০২৫, ৮:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধের কর্মসূচি দেওয়ার আহ্বান পিনাকী ভট্টাচার্যের

গণঅধিকার–জাপা সংঘর্ষ

আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও চৌদ্দ দলভুক্ত সবকটি পার্টিকে নিষিদ্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য।

রাজধানীর কাকরাইলে শুক্রবার (২৯ জুলাই) সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে মধ্যরাতে ফেসবুকে একটি পোস্ট দেন পিনাকী ভট্টাচার্য। তিনি বলেন, ‘ইন্ডিয়ার রাজনৈতিক স্বার্থ রক্ষাকারী দল ও শক্তিসমূহ যথা আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও চৌদ্দ দলভুক্ত সবকটি ফ্যাসিস্ট পার্টিকে নিষিদ্ধ করার উদ্যোগ গ্রহণ করুন।’

পিনাকী আরও বলেন, ‘গণঅভ্যুত্থানে নেতৃত্ব প্রদানকারী শক্তিসমূহ এবং এর পক্ষাবলম্বনকারী রাজনৈতিক দলগুলোকে শনিবার সকালেই একসাথে বসতে হবে। সেখানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ খুনী হাসিনা সরকারকে উৎখাতের আন্দোলনে সহযোগী অন্য সবগুলো দলকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোসর ও ইন্ডিয়ার এজেন্ট জাতীয় পার্টি এবং ১৪ দলকে নিষিদ্ধ করার কর্মসূচি দিতে হবে।

এদিকে, রাত পৌনে একটার দিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের ব্রিফ করেন। চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান, নুরুল হকের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। কেন এই হামলার ঘটনা, কে নির্দেশ দিয়েছে, তা ২৪ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানকে স্পষ্ট করতে হবে। নুরুল হকসহ তাদের ওপর যে হামলা হয়েছে, এ হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কি না, তা জানাতে হবে।

রাশেদ খান বলেন, নুরুল হকের ওপর যেভাবে হামলা হয়েছে, এটা আওয়ামী লীগের আমলেও কোনো নেতার ওপর হয়েছে বলে জানা নেই। সেনাবাহিনী, পুলিশ বাহিনী এভাবে একসঙ্গে অতীতে হামলা করেছে কি না, জানা নেই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০