আইপিএলকে বিদায় জানানো অশ্বিন বিপিএলে খেলতে আসার সম্ভাবনা - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ অগাস্ট ২০২৫, ১১:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইপিএলকে বিদায় জানানো অশ্বিন বিপিএলে খেলতে আসার সম্ভাবনা

আইপিএল ও ভারতীয় ক্রিকেটে আর খেলবেন না রবিচন্দ্রন অশ্বিন। হুট করেই দেশের ক্রিকেট থেকে অবসর নিয়ে ভারতের অফ স্পিনিং গ্রেট জানালেন, এখন তিনি খেলতে চান বিশ্বের বিভিন্ন লিগে। সেক্ষেত্রে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এ খেলার সুযোগটাও এসে গেছে অশ্বিনের সামনে।

ভারতীয় বোর্ডের নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ক্রিকেটাররা দেশের বাইরের টি-টোয়েন্টি লিগে খেলার অনুমতি পান না। গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মধ্যে আচমকা টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অশ্বিন। তার আন্তর্জাতিক ক্যারিয়ারের পথচলাও তাতে থেমে যায়।

তখন ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছিলেন তিনি। গত আইপিএলে তাকে নয় কোটি ৭৫ লাখ রুপিতে দলে নেয় চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের চরম হতাশার আসরে ভালো করতে পারেননি অশ্বিন নিজেও।

কিছুদিন আগে তিনি চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টের কাছে আগামী মৌসুমে তার সম্ভাব্য ভূমিকা নিয়ে স্বচ্ছ বার্তা চেয়েছিলেন। এরপর এলো এই অবসরের ঘোষণা।

১৮৭ উইকেট নিয়ে আইপিএলের পঞ্চম সফলতম বোলার অশ্বিন। পাশাপাশি রান করেছেন ৮৩৩। চেন্নাইয়ের হয়ে দুবার জিতেছেন শিরোপা। সেই পথচলার ইতি টানলেন তিনি বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে।

৩৯ ছুঁইছুঁই অশ্বিন এটিকে বিদায় না বলে দেখছেন নতুন সম্ভাবনার শুরু হিসাবে, ‘বিশেষ দিন এবং বিশেষ কিছুর শুরু। বলা হয়ে থাকে, প্রতিটি শেষ মানেই নতুনের শুরু। আইপিএল ক্রিকেটার হিসাবে আমার সময় শেষ আজকেই। তবে এই খেলাটির এবং নানা লিগের অভিযাত্রী হিসাবে আমার সময় শুরু আজ থেকেই। দারুণ সব স্মৃতি ও এত বছরের সম্পর্কের জন্য সব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ।’

আইপিএলকে বিদায় জানিয়ে অশ্বিন এবার বিশ্বের আর সব লিগে খেলার সুযোগ তৈরি করে নিলেন। তবে তাকে বিপিএলে আনার সুযোগটা কোনো ফ্র্যাঞ্চাইজি লুফে নেবে কি না, সেটা সময়ই বলে দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০