৩৫ বছর পর চাকসু নির্বাচন, তপসিল ঘোষণা হতে পারে আজ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৮ অগাস্ট ২০২৫, ৭:৫৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩৫ বছর পর চাকসু নির্বাচন, তপসিল ঘোষণা হতে পারে আজ

দীর্ঘ ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।

আজ বৃহস্পতিবার বিকাল ৩টায় চাকসু ও হল সংসদ নির্বাচনের তপসিল ঘোষণা করা হতে পারে। এজন্য নির্বাচন কমিশনের প্রধান হিসেবে ড. মনির উদ্দিনের নেতৃত্বে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ভোটার তালিকা প্রণয়নের কাজও দ্রুত এগোচ্ছে। চাকসু নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রসায়ন বিভাগের অধ্যাপক ড. মনির উদ্দিন জানান, তপসিল ঘোষণার সব প্রস্তুতি শেষ পর্যায়ে। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের সূচি প্রকাশ করা হবে।

সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। এরপর সংঘর্ষ ও অনুকূল পরিবেশের অভাবে দীর্ঘদিন ধরে এই নির্বাচন বন্ধ ছিল। চাকসু নির্বাচন ঘিরে ইতিমধ্যেই ছাত্রসংগঠনগুলোর দাবিদাওয়া ও সরব কর্মসূচি দিতে দেখা গেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, শিক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাতেই সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন তাদের মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০