পারস্পরিক সম্পর্ক উন্নয়নে জোরদার পাকিস্তানের - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২৪ অগাস্ট ২০২৫, ৮:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পারস্পরিক সম্পর্ক উন্নয়নে জোরদার পাকিস্তানের

  • বিএনপি-জামায়াত-এনসিপির সঙ্গে বৈঠক

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নিতে দুই দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সফরের প্রথম দিন শনিবার বিকেলে আলাদা বৈঠকে বসেছেন বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদেরর সঙ্গে। ইসহাক দারের রাজনৈতিক দলগুলো সঙ্গে আলাদা বৈঠক নিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঢাকার পাকিস্তান হাইকমিশনে ইসহাক দারের সঙ্গে বৈঠক করে বিএনপির ছয় সদস্যের একটি প্রতিনিধি দল।

দলটির নেতৃত্ব দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির সঙ্গে বৈঠক নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক শ্রদ্ধা এবং সুবিধার ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে পাকিস্তানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আলোচনায় আঞ্চলিক সহযোগিতার বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়। যেখানে সার্ক প্রতিষ্ঠায় বাংলাদেশের মৌলিক ভূমিকার কথা আন্তরিকভাবে স্বীকার করা হয়।

নেতারা পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে অতীতের উচ্চ পর্যায়ের যোগাযোগের কথাও তুলে ধরেন।
বিএনপির সঙ্গে বৈঠকের আগে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দিয়েছেন দলটির নায়েবে আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহের। এ বৈঠক নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স হ্যান্ডেলে জানায়, বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ককে শক্তিশালী করার উপায় এবং এ অঞ্চলে সাম্প্রতিক ঘটনাবলি, এ দুটি বিষয় প্রাধান্য পেয়েছে আলোচনায়।

পাক উপপ্রধানমন্ত্রী জামায়াতে নেতা-কর্মীদের কষ্ট ও অসুবিধার মুখে সাহস এবং অবিচলতার প্রশংসা করেছেন।
আর জামায়াতের আগে ইসহাক দারের সঙ্গে বৈঠক করে এনসিপির সাত সদস্যের একটি প্রতিনিধি দল। এর নেতৃত্ব দেন এনসিপি সদস্যসচিব আখতার।

এনসিপির সঙ্গে বৈঠক নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স হ্যান্ডেলে জানানো হয়, ইসহাক দার বৈঠকে সংস্কার ও সামাজিক ন্যায়বিচারের জন্য এনসিপি নেতৃত্বের দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছেন। তিনি পাকিস্তান ও বাংলাদেশের যুবকদের মধ্যে বৃহত্তর যোগাযোগের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন।

এনসিপির সদস্যরা ২০২৪ সালে দেশব্যাপী রাজনৈতিক সংহতকরণের বিভিন্ন দিক নিয়ে ইসহাক দারকে অবহিত করেন। সামনের দিনগুলোতে উভয় দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়ের সহযোগিতা এগিয়ে নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০