গাজাবাসীর পাশে দাঁড়ানোয় হালান্ডদের উপহাস করলো ইসরায়েল - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২১ অগাস্ট ২০২৫, ৩:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গাজাবাসীর পাশে দাঁড়ানোয় হালান্ডদের উপহাস করলো ইসরায়েল

গাজা উপত্যকায় চলছে ভয়াবহ মানবিক বিপর্যয়। ইসরায়েলি হামলায় প্রতিদিন অসংখ্য মানুষ নিহত হচ্ছে, দেখা দিচ্ছে দুর্ভিক্ষ। লাখ লাখ মানুষ অনাহারে, শিশুমৃত্যুর হার বেড়ে গেছে বহুগুণ। এ পরিস্থিতিতে নীরব থাকতে পারছে না নরওয়ে ফুটবল ফেডারেশন।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে ইসরায়েলের বিপক্ষে আসন্ন ম্যাচের আয় থেকে গাজার মানুষের জন্য দান করার ঘোষণা দিয়েছে সংস্থাটি। আগামী ১১ অক্টোবর অসলোয় ইসরায়েলের বিপক্ষে মাঠে নামবে নরওয়ে।
নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসে ক্লাভেনেস এক বিবৃতিতে বলেন, দীর্ঘদিন ধরে গাজার সাধারণ মানুষের ওপর যে ভয়াবহ আক্রমণ চলছে এবং যে মানবিক বিপর্যয় তৈরি হয়েছে, তাতে আমরা চুপ থাকতে পারি না। গাজায় প্রতিদিন জীবন বাঁচাতে কাজ করছে যে মানবতাবাদী সংগঠনগুলো, আমরা তাদের দান করতে চাই।

২০২৩ সালের অক্টোবর থেকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় স্বাগতিক হয়ে কোনো ম্যাচ আয়োজন করতে পারছে না ইসরায়েল; তারা হোম ম্যাচগুলো খেলছে নরওয়ের মাটিতেই। এবার নরওয়ের এই ঘোষণাকে কটাক্ষ করেছে ইসরায়েলি ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা বলেছে, নিশ্চিত করুন অর্থটা যেন কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে না পড়ে কিংবা তিমি শিকারে ব্যয় না হয়। তিমি শিকারের কারণে বিশ্বজুড়ে নরওয়ে সমালোচনার মুখে রয়েছে।

জাতিসংঘের তথ্যানুসারে, গাজায় টানা ২২ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে, যাদের মধ্যে অন্তত ১৮ হাজার ৮৮৫ জন শিশু। এদিকে ইতালির সকার কোচেস অ্যাসোসিয়েশন (এআইএসি) এক আনুষ্ঠানিক চিঠিতে ইসরায়েলকে আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এবং নিজ দেশের ফুটবল ফেডারেশনকে উয়েফা ও ফিফায় এ দাবি পাঠানোর আহ্বান জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১০

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১১

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১২

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৩

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৪

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৫

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৬

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৭

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৮

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৯

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

২০