তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরবে - কয়ছর - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ অগাস্ট ২০২৫, ৮:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরবে – কয়ছর

যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ বলেছেন, আমরা আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। দেশনায়ক তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী। তার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার হবে, দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।

রবিবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

কয়ছর বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে দেশে লুটপাট করেছে। গণতন্ত্র হরণ করে গুম, খুনের রাজত্ব কায়েম করেছে। গত ১৭ বছর ধরে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করেছে। আমাদের হাজার হাজার নেতা শহীদ হয়েছেন, অনেকেই গুম হয়েছেন, মামলা-হামলা ও জেল খেটেছেন। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তবে তার দোসররা এখনো দেশে অস্থিরতা সৃষ্টি করছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগ আমলে যারা সুবিধাভোগী ছিলেন, তারা বিএনপির সদস্য হতে পারবেন না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক লুৎফুর রহমান কামালী এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. রাহিন তালুকদার। আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা দায়রা জজ আদালতের পিপি মল্লিক মঈন উদ্দীন সুহেল। বিশেষ অতিথি ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দীন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০