নেইমারের সান্তোসকে ৬-০ গুঁড়িয়ে দিল কুতিনহোর ভাস্কো, কোচ বরখাস্ত - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৮ অগাস্ট ২০২৫, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নেইমারের সান্তোসকে ৬-০ গুঁড়িয়ে দিল কুতিনহোর ভাস্কো, কোচ বরখাস্ত

ব্রাজিলিয়ান সেরি আ-তে রোববার রাতে ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। ফিলিপে কুতিনহোর দুর্দান্ত জোড়া গোলে ভাস্কো দা গামা নেইমারের সান্তোসকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে।

সান্তোসের হয়ে নতুন চুক্তি স্বাক্ষর করার পর নেইমারের জন্য এটি ক্যারিয়ারের সবচেয়ে বড় হার। ম্যাচ শেষে চোখের জল আটকাতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার।

মাঠেই ক্লাবের একজন কর্মকর্তার কাঁধে ভর করে কান্নায় ভেঙে পড়েন তিনি।
লুকাস পিতনের গোলে শুরুতেই এগিয়ে যায় ভাস্কো। এরপর দ্বিতীয়ার্ধে একে একে ডেভিড , রায়ান ও চে গোল করে ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে সাবেক লিভারপুল ও বার্সেলোনা তারকা কুতিনহো আরো দুই গোল করে উৎসবের পরিপূর্ণতা দেন।

এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে এসেছে ভাস্কো দা গামা। তারা এখন সান্তোসের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে ১৫তম স্থানে।

হারের পর ভীষণ হতাশ নেইমার বলেন, আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি ভীষণ হতাশ।

সমর্থকদের প্রতিবাদ করার পূর্ণ অধিকার আছে, অবশ্যই সহিংসতা ছাড়া- কিন্তু তারা যদি গালি দেয় বা সমালোচনা করে, সেটাও তাদের অধিকার।
তিনি আরো যোগ করেন, এটা চরম লজ্জার অনুভূতি। জীবনে কখনো এমন অভিজ্ঞতা হয়নি। দুর্ভাগ্যবশত হলো। কান্নাটা ছিল রাগ থেকে, সব কিছুর কারণে।

আমি সবকিছুতে সাহায্য করতে পারি না। যাই হোক, এটা ছিল একেবারেই বাজে—এটাই বাস্তবতা।
এই বিপর্যয়ের পরপরই সান্তোস বরখাস্ত করেছে প্রধান কোচ ক্লেবার জাভিয়েরকে। ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, তার ভবিষ্যৎ ক্যারিয়ারের জন্য শুভকামনা রইল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১০

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১১

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১২

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৩

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৪

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৫

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৬

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৭

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৮

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৯

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

২০