২ লাল কার্ড, ৩ গোলের ম্যাচে জয় দিয়ে বার্সার মৌসুম শুরু - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ অগাস্ট ২০২৫, ৯:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২ লাল কার্ড, ৩ গোলের ম্যাচে জয় দিয়ে বার্সার মৌসুম শুরু

নিজেদের তারকা ফুটবলারদের গোলে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা ২০২৫-২৬ মৌসুমে শুভসূচনা করেছে। দুই লাল কার্ডে বিপর্যস্ত মায়োর্কাকে আরও চেপে ধরে হ্যান্সি ফ্লিকের দল। ৯ জনের দলের বিপক্ষে শনিবার রাতে ৩-০ গোলের জয় আদায় করে নিলো কাতালানরা।
দলের পক্ষে একটি করে গোল করেছেন রাফায়েল রাফিনিয়া, লামিনে ইয়ামাল ও ফেররান তোরেস। পুরো ম্যাচে ৭২ শতাংশ সময় বল দখলে রেখে ২৪টি শট নেয় বার্সেলোনা, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে। মায়োর্কা মাত্র ৪ শটের মাঝে লক্ষ্যে রাখতে সক্ষম হয় একটি।

ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় বার্সা। ইয়ামালের ক্রসে ছুটে গিয়ে শক্তিশালী হেডে জাল কাঁপান গত মৌসুমে ১৮ গোল করা ব্রাজিলিয়ান রাফিনিয়া। ২০ মিনিটের পর মায়োর্কা সুযোগ হাতছাড়া করলেও লিড দ্বিগুণ করতে দেরি করেনি বার্সেলোনা। প্রতিপক্ষের বল ক্লিয়ার করতে না পারার ব্যর্থতায় ঠাণ্ডা মাথায় বলে জালে জড়িয়ে দেন তোরেস। আধাঘণ্টার পর থেকে প্রথমার্ধের শেষ পর্যন্ত চলেছে চরম উত্তেজনা। যার শুরুটা হয় রেফারির ওপর রাগ দেখিয়ে মায়োর্কা কোচের হলুদ কার্ড দেখার মাধ্যমে।

৩৩ মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। ইয়ামালকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মনু মরনালেস। ৩৯ মিনিটে আবারও বিপদ—বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়ার মুখ বরাবর পা তোলার অপরাধে সরাসরি লাল কার্ড পান মায়োর্কার ভেদাত মিউরিকি। প্রথমে এটি হলুদ কার্ড হলেও ভিএআরের সিদ্ধান্তে তা লাল কার্ডে পরিবর্তিত হয়। বিরতির আগেই ইয়ামালের দুই দফা আক্রমণ ঠেকিয়ে দেয় মায়োর্কা। আর প্রথমার্ধের শেষ দিকে বেপরোয়া ফাউলের জন্য রাফিনিয়াও দেখতে পান হলুদ কার্ড।

দু’জন খেলোয়াড় কম থাকায় বিরতির পর বার্সার প্রবল চাপে পড়ে মায়োর্কা। ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও বার্সা একাধিকবার ব্যর্থ হয়—ইয়ামাল ও তোরেসের শট মিস, দানি ওলমো ও রাফিনিয়ার প্রচেষ্টা থেমে যায় গোলপোস্ট বা গোলরক্ষকের বাধায়। বদলি হিসেবে নেমেও মার্কাস রাশফোর্ড নিজের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে কার্যকর ভূমিকা রাখতে পারেননি। অবশেষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে বাঁ পায়ের বাঁকানো শটে ট্রেডমার্ক গোল করে স্কোরলাইন ৩-০ করেন ইয়ামাল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১০

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১১

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১২

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৩

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৪

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৫

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৬

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৭

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৮

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৯

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

২০