২২ মাস পর ব্রাজিল দলে ফিরছেন নেইমার! - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৬ অগাস্ট ২০২৫, ৩:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২২ মাস পর ব্রাজিল দলে ফিরছেন নেইমার!

২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের সবশেষ ব্রাজিলের হয়ে খেলেছিলেন নেইমার। সেই ম্যাচে অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েছিলেন তিনি। এরপর থেকে আর জাতীয় দলে ফিরতে পারেননি ব্রাজিলিয়ান সুপারস্টার। সর্বশেষ জুনের ফিফা উইন্ডোতে ফেরার কথা থাকলেও পুরো ফিট না হওয়ার কারণে নেইমারকে দলে রাখেননি কোচ কার্লো আনচেলত্তি।

অবশেষে ২২ মাস পর আবারও জাতীয় দলে ফিরতে যাচ্ছেন নেইমার! ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ এক প্রতিবেদনে জানিয়েছে, কোচ কার্লো আনচেলত্তি সান্তোস স্ট্রাইকার নেইমারকে তার তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। যা ফিফার কাছে পাঠাবে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। নেইমার বর্তমানে ক্লাবের জার্সিতে ভালো অবস্থায় আছেন। ২৫ আগস্ট ব্রাজিল জাতীয় দলের আনুষ্ঠানিক স্কোয়াড ঘোষণায় থাকতে পারেন সান্তোস তারকা।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দুই ম্যাচ বাকী আছে ব্রাজিলের। যেখানে ৫ সেপ্টেম্বর রিও ডি জেনিরোয় চিলি এবং ১০ সেপ্টেম্বর শেষ ম্যাচে বলিভিয়ার মাঠে তাদের মুখোমুখি হবে সেলেসাওরা। কনমেবল বাছাইয়ের পয়েন্ট টেবিলে তিনে থেকে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করেছে ব্রাজিল। ১৬ ম্যাচে তাদের পয়েন্ট ২৫। সমান ম্যাচ ও পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর এবং ৩৫ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আর্জেন্টিনা।

আসন্ন দুই ম্যাচকে সামনে রেখে ২৫ আগস্ট স্কোয়াড ঘোষণা করতে পারেন কোচ কার্লো আনচেলত্তি। তার অধীনে ইতোমধ্যে ব্রাজিল দুটি বাছাইয়ের ম্যাচ খেলেছে। গত জুনে অনুষ্ঠিত সেসব ম্যাচের মধ্যে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র এবং প্যারাগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে জেতে ভিনিসিয়ুস-রাফিনিয়ারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১০

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১১

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১২

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৩

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৪

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৫

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৬

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৭

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৮

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৯

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

২০