নির্বাচন ফেব্রুয়ারিতেই, বয়কটকারীরা রাজনীতি থেকে ছিটকে পড়বে-সালাহউদ্দিন আহমদ - সমকন্ঠ
শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ অগাস্ট ২০২৫, ১০:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচন ফেব্রুয়ারিতেই, বয়কটকারীরা রাজনীতি থেকে ছিটকে পড়বে–সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে, এবং যারা নির্বাচন বয়কটের পথে হাঁটবে, তারা জাতীয় রাজনীতি থেকে ছিটকে পড়বে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন নিয়ে যারা বলছেন, দাবি পূরণ না হলে, সংস্কার না হলে, বিচার না হলে নির্বাচন হবে না— এসব হচ্ছে মাঠের বক্তব্য। বাস্তবতা হলো, নির্বাচন যথাসময়ে ফেব্রুয়ারিতেই হবে।

সালাহউদ্দিন আহমদ দাবি করেন, নির্বাচনের পরিবেশ ইতোমধ্যে তৈরি হয়েছে এবং জাতির সামনে এখন আর বিকল্প কোনো পথ নেই। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে ভাষণে জানিয়েছেন, যেসব সংস্কার প্রস্তাবে জাতীয় ঐকমত্য হয়েছে, সেগুলোর বাস্তবায়নে পরবর্তী সংসদ পদক্ষেপ নেবে। আমরাও সেই প্রতিশ্রুতি দিয়েছি, আমরা জাতীয় সনদে স্বাক্ষর করব।

তিনি বলেন, নির্বাচন নিয়ে সংশয় তৈরির চেষ্টা চলছে। কেউ চাইছে নির্বাচন বিলম্ব হোক, কেউ চাইছে অনিশ্চয়তা তৈরি হোক-কিন্তু জাতি এখন এসব প্রচেষ্টাকে চিহ্নিত করতে শিখেছে। তাদের মুখোশ উন্মোচিত হয়েছে।

সালাহউদ্দিন আরও বলেন, জনগণের দীর্ঘ আন্দোলনের মাধ্যমে অর্জিত সবচেয়ে বড় অধিকার হলো ভোটাধিকার, এবং সেই অধিকার এখন ফিরিয়ে দেওয়া হয়েছে। যারা এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে, তাদের জনগণই প্রত্যাখ্যান করবে বলে তিনি মনে করেন।

বিএনপির নির্বাচনপন্থী অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, আমরা ইতোমধ্যে দলের নির্বাচনী কৌশল নির্ধারণ করেছি। আমরা তাদের সঙ্গেই জোট করব, যারা যুগপৎ আন্দোলনে আমাদের সঙ্গে ছিল। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে ঐক্য ধরে রাখতে চাই আমরা।”

এ সময় তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে বিএনপির নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা একেবারে নাকচ করে দেন। বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে আমাদের নির্বাচনী জোট হওয়ার কোনো সম্ভাবনা নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, যারা সরাসরি বা পরোক্ষভাবে নির্বাচন বয়কটের চেষ্টা করবে, তারা ভবিষ্যতে রাজনীতিতে জায়গা হারাবে। জনগণ এমন কোনো শক্তিকে আর গ্রহণ করবে না, যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়ায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০