৯০ বছর বয়সে দৌড়ে ডাবল বিশ্বরেকর্ড স্প্যানিশ অ্যাথলেটের - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৬ এপ্রিল ২০২৬, ৮:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৯০ বছর বয়সে দৌড়ে ডাবল বিশ্বরেকর্ড স্প্যানিশ অ্যাথলেটের

স্প্যানিশ অ্যাথলেট মানুয়েল আলনসোর কাছে দৌড়ানো কেবল একটি খেলা নয়, বিশেষ করে পেশাদার জীবন থেকে অবসরের পর এটি তার জীবনযাপনেরই অংশ।

২০২১ সালে রেডিও মার্কার ‘ইনগ্রাভিদোস’ অনুষ্ঠানে আলনসো জানিয়েছিলেন, ‘খেলাধুলাই তার জীবন বাঁচিয়েছে। কারখানার কাজ শেষে ঘরে ফিরে তিনি হতাশায় ভেঙে পড়তেন

এই অদম্য মানসিকতা নিয়েই ৯০ বছর বয়সেও আলনসো একের পর এক বিশ্ব রেকর্ড গড়ে চলেছেন। সম্প্রতি পোল্যান্ডের তৌর্ন শহরে অনুষ্ঠিত ইউরোপিয়ান মাস্টার্স চ্যাম্পিয়নশিপে তিনি ৮০০ ও ১৫০০ মিটার ইভেন্টে ডাবল ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হয়েছেন এবং গড়েছেন দুটি বিশ্ব রেকর্ড।

প্রথমে ৮০০ মিটারে তিনি ৩:৩৪.২২ সময় নিয়ে স্বর্ণ জয় করেন এবং +৯০ বিভাগে ২০১৯ সালে কানাডার আর্ল ফি’র নেওয়া ৩:৪২.৫২ সময়কে ছাড়িয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েন।
এরপর চ্যাম্পিয়নশিপের শেষ দিনে ১৫০০ মিটারে ৭:০০.৮১ সময় নিয়ে আরেকটি স্বর্ণ এবং বিশ্বরেকর্ড অর্জন করেন। এতে তিনি মঙ্গোলিয়ার রাদনা সেরেনের নেওয়া ৭:৫৫.১২ সময়কে অনেক ব্যবধানে ভেঙে দেন।

পুরো আসরে স্পেন দুর্দান্ত পারফর্ম করে মোট ১২১টি পদক জিতেছে, এর মধ্যে ৩২টি স্বর্ণ, ৪৮টি রৌপ্য এবং ৪১টি ব্রোঞ্জ। এর ফলে তারা পদক তালিকায় চতুর্থ স্থানে উঠে আসে, যেখানে জার্মানি (২৯৬), পোল্যান্ড (২২২) এবং গ্রেট ব্রিটেন (১৮৯) তাদের চেয়ে এগিয়ে ছিল।

এছাড়া এই প্রতিযোগিতায় স্পেন মোট ২০টি জাতীয় রেকর্ড এবং ৩টি বিশ্বরেকর্ড গড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০