৮ কুকুরছানা হত্যা- সর্বোচ্চ শাস্তি দাবি তারকাদের - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩ ডিসেম্বর ২০২৫, ৩:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ কুকুরছানা হত্যা- সর্বোচ্চ শাস্তি দাবি তারকাদের

পাবনার ঈশ্বরদীতে ৮টি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যার ঘটনা ঘটনায় স্যোশাল মিডিয়ায় অনেকেই ক্ষোভ জানিয়েছেন। এমন হত্যাকাণ্ড যিনি ঘটিয়েছেন তার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও।
মর্মান্তিক ঘটনাটি নজরে এসেছে প্রাণিপ্রেমী জয়া আহসানকে। খবরটি শোনার পর ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

অভিনেত্রী জয়া আহসান নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‌ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে মেরে ফেলল নির্দয়, নিষ্ঠুর, মানসিক ভারসাম্যহীন মানুষ! খুনির কঠোরতম শাস্তি চাই।

জয়া আহসানের এই পোস্টে অনেকেই তার প্রতিবাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। এমনকি প্রাণী নির্যাতন আইনের কার্যকারিতা আরও কঠোর করার দাবি তুলছেন।

জানা গেছে, সোমবার ঈশ্বরদী উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সপ্তাহখানেক আগে উপজেলা পরিষদের সরকারি কোয়ার্টারে থাকা ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তার বাসার আঙিনায় একটি মা কুকুর আটটি ছানার জন্ম দেয়।

সোমবার হঠাৎ মা কুকুরটিকে ছোটাছুটি ও কাঁদতে দেখে স্থানীয়রা খোঁজ নিয়ে জানতে পারেন ছানাগুলোকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে!

শুধু জয়া আহসান নয়, বিনোদন অঙ্গনের আরও কয়েকজন তারকা এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।

অভিনেত্রী সাবিলা নূরও এ ঘটনায় ‘প্রাণিকুল’–এর একটি দীর্ঘ পোস্ট শেয়ার করে লিখেছেন, এটা হৃদয়বিদারক। এই নিষ্ঠুরতা অবশ্যই বিচারের মুখোমুখি হওয়া উচিত।

বিষয়টি নাড়িয়ে দিয়েছে অভিনেতা তৌসিফ মাহবুবের হৃদয়। প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছেন, সকালে খবরটা দেখার পর থেকে স্বাভাবিক হতে পারছি না।

কুকুরছানাগুলোর হত্যার সঙ্গে জড়িতদের বিচার চেয়ে অভিনেতা নিলয় আলমগীর একটি পোস্ট দেন নিজের ফেসবুকে। নিলয় লিখেছিলেন, ঈশ্বরদীতে ৮টা কুকুরের বাচ্চা বস্তায় ভরে পুকুরে ফেলে দেওয়া হয়েছে। মা কুকুরটা মৃত বাচ্চাগুলোর দিকে তাকিয়ে আছে। একটাবার চিন্তা করে দেখুন তো, বস্তার ভেতরে বাচ্চাগুলো পানির মধ্যে কেমন করছিল, বাঁচার জন্য কত চেষ্টা করছিল, কতটা কষ্ট পেয়ে বাচ্চাগুলো মারা গিয়েছে।

নিলয় আরও লেখেন, এখন মা কুকুরটার কতটা কষ্ট হচ্ছে। মা কুকুরটার বুকের দুধ খাওয়াতে না পারলে ব্যথা শুরু হবে, হয়তো মা কুকুরটাও মারা যাবে বুকের দুধ কোনো বাচ্চাকে খাওয়াতে না পেরে। এই হত্যাকাণ্ডের জন্য খুনির সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি।

অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ঈশ্বরদীতে আটটি কুকুরের বাচ্চাকে কীভাবে একজন মহিলা পানিতে ডুবিয়ে হত্যা করতে পারলেন! এমন জঘন্য অপরাধের জন্য তার সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, যাতে ভবিষ্যতে আর কোনো অমানবিক মানুষ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।

পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ চত্বরে আটটি কুকুরছানাকে বস্তাবন্দি করে পুকুরে ডুবিয়ে হত্যায় অভিযুক্ত নিশি খাতুনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২ ডিসেম্বর) দিনগত রাত ১টায় ভাড়াবাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০