৫১ সদস্যের উপদেষ্টা পরিষদ আসছে এনসিপির - সমকন্ঠ
বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২ সেপ্টেম্বর ২০২৫, ৭:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫১ সদস্যের উপদেষ্টা পরিষদ আসছে এনসিপির

  • তালিকায় আছেন বিএনপিসহ বিভিন্ন দলের প্রবীণ নেতা
    থাকছেন সাংবাদিক, আমলা, শিক্ষক ও অর্থনীতিবিদসহ অভিজ্ঞরা
    উপদেষ্টারা শুধু পরামর্শ দিতে পারবেন

জুলাই অভ্যুত্থানের পর আত্মপ্রকাশ করা দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবার গঠন করতে যাচ্ছে ৫১ সদস্যের ‘চমক লাগানো’ উপদেষ্টা পরিষদ। তারুণ্যনির্ভর দলটি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য ইতিমধ্যে নির্বাচন কমিশনের প্রাথমিক যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছে। এখন বিভিন্ন সিদ্ধান্ত, মতামতসহ দলের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নিতে উপদেষ্টা পরিষদ গঠন করতে যাচ্ছে দলটি। দলটির একাধিক সূত্র জানিয়েছে, উপদেষ্টা পরিষদ গঠনের কাজটি খুব সতর্কভাবে করা হচ্ছে। যারা দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ, বিতর্ক নেই, এনসিপির দলীয় আদর্শ, জুলাই স্পিরিটকে ধারণ করবে-এমন ব্যক্তিদের উপদেষ্টা পরিষদে রাখা হবে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ নেতা, প্রথিতযশা সাংবাদিক, শিক্ষক, অর্থনীতিবিদ ও অভিজ্ঞ পেশাজীবীরা এ উপদেষ্টা পরিষদে থাকবেন বলে নিশ্চিত করেছে দলটির নীতিনির্ধারণী নেতারা। তবে এই পরিষদ কার্যনির্বাহী ক্ষমতাসম্পন্ন হবে না, শুধুমাত্র নীতিগত দিকনির্দেশনা ও পরামর্শ দেবে।

এ বিষয়ে জানতে চাইলে উপদেষ্টা পরিষদ গঠনের জন্য গঠিত সার্চ কমিটির অন্যতম সদস্য ও এনসিপির যুগ্ম-আহ্বায়ক ড. আতিক মুজাহিদ ইত্তেফাককে বলেন, এনসিপির উপদেষ্টা হওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব আগ্রহ প্রকাশ করেছেন। সেখান থেকে প্রায় বিশটি বিশেষায়িত সেক্টরের অভিজ্ঞদের নিয়ে আমরা ৫১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করার প্রক্রিয়া প্রায় চূড়ান্ত করেছি। এ তালিকাতে বড় চমক থাকবে এবং দলীয় সাধারণ সভার পর্যালোচনার পরিপ্রেক্ষিতে শিগগিরই এ পরিষদ ঘোষণা করা হবে। উপদেষ্টা পরিষদে কারা থাকছেন-জানতে চাইলে এই নেতা জানান, বিভিন্ন রাজনৈতিক দলের প্রবীণ নেতারাসহ সেক্টরভিত্তিক অভিজ্ঞ নাগরিকেরা থাকবেন, যারা দেশ গঠন এবং রাজনৈতিক পলিসি নির্ধারণে এনসিপি ও দেশের সেক্টরভিত্তিক উন্নতি নিশ্চিতে অবদান রাখবেন।
এর আগে গত ১৬ মে উপদেষ্টা পরিষদ গঠনের জন্য ১২ সদস্যের একটি সার্চ কমিটি গঠন করে এনসিপি। এতে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিনকে সমন্বয়কারী করা হয়। কমিটির সদস্য ছিলেন তাজনুভা জাবীন, সুলতান মোহাম্মদ জাকারিয়া, ড. আতিক মুজাহিদ, অর্পিতা শ্যামা দেব, খালেদ সাইফুল্লাহ, আলাউদ্দীন মোহাম্মদ, মোশফিকুর রহমান জোহান, মীর আরশাদুল হক, মাওলানা সানাউল্লাহ খান, দিলশানা পারুল ও খান মুহাম্মদ মুরসালীন।

৫১ সদস্যের উপদেষ্টা পরিষদে কারা থাকছেন তা এখনো ঘোষণা না হলেও নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, চলতি মাসেই প্রকাশ হতে যাওয়া এ উপদেষ্টা পরিষদে বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর অন্তত ১০ জন প্রবীণ নেতা থাকছেন। তালিকায় সাবেক আমলা, আইন পেশা, সামরিক বাহিনীর সাবেক সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আধিক্য থাকবে। এছাড়া সাংবাদিক ও শ্রমিক নেতারা থাকবেন উপদেষ্টা পরিষদে।

এনসিপি মনে করছে, বর্তমানে দলটির তরুণ নেতৃত্বের বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তাদের সামনে দীর্ঘ রাজনৈতিক পথচলা। এজন্য প্রতিটি পদক্ষেপে প্রবীণদের দিকনির্দেশনা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে দলটি। তাই দ্রুত উপদেষ্টা পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছে এনসিপি। দলটির অভ্যন্তরে বিশ্বাস, এই পরিষদ কার্যকর হলে তরুণ নেতৃত্ব ও অভিজ্ঞ নাগরিকদের মধ্যে একটি ভারসাম্য তৈরি হবে, যা নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপিকে দেশের জাতীয় রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে। উপদেষ্টা পরিষদের কাজের পরিধি কেমন হবে- তা নিয়ে স্পষ্ট করে না জানালেও দলটির একাধিক নেতা জানান, উপদেষ্টা পরিষদ মূলত দলকে নীতিগত পরামর্শ দেবে। সংকটকালে দিকনির্দেশনা, সাংগঠনিক কাঠামো ও সংস্কার বিষয়ে মতামত, সততা ও ধারাবাহিকতা বজায় রাখার পরামর্শ এবং কৌশল নির্ধারণে সহায়তা করবে। তবে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। এনসিপি চাইছে যাতে পরিষদের সদস্যরা দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ, বিতর্কবিহীন এবং জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে হামলায় ক্ষুব্ধ পাকিস্তান, মক্কা চুক্তি সক্রিয়ের হুঁশিয়ারি

রিমান্ড শেষে কারাগারে ডন, ঘটনায় তার জড়িত থাকার তথ্য-প্রমাণ পেয়েছে সিআইডি

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

১০

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

১১

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১২

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১৩

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১৪

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৫

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৬

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৭

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৮

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৯

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

২০