৪ শর্তে জুলাই হত্যাকাণ্ডের মামলায় প্রথম জামিন পেলেন লক্ষ্মীপুরের হুমায়ুন কবির - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১১ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪ শর্তে জুলাই হত্যাকাণ্ডের মামলায় প্রথম জামিন পেলেন লক্ষ্মীপুরের হুমায়ুন কবির

২০২৪ সালের জুলাই–আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবিরকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। জুলাই গণ-অভ্যুত্থানের ঘটনায় গঠিত মামলাগুলোর মধ্যে এটিই প্রথম কোনো আসামির জামিন পাওয়ার ঘটনা।

রোববার (১১ জানুয়ারি) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

হুমায়ুন কবির লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর ২০২৪ সালের আগস্টে তাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।

আদালতে আসামিপক্ষের আইনজীবী হুমায়ুন কবিরের গুরুতর অসুস্থতার বিষয়টি তুলে ধরেন। তিনি জানান, আসামি লিভার সিরোসিসে আক্রান্ত এবং একই রোগে তার দুই ভাই ইতিমধ্যে মারা গেছেন।

এ সময় ট্রাইব্যুনাল প্রসিকিউশনের মতামত জানতে চাইলে প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম বলেন, “গুরুতর অসুখের মেডিক্যাল রিপোর্ট জমা দেওয়া হয়েছে। এ ধরনের অসুস্থতায় জামিন আবেদনের বিরোধিতা করা কঠিন।” তবে তিনি শর্ত আরোপের অনুরোধ জানান, যাতে আসামি অন্য কোনো আসামির সঙ্গে যোগাযোগ করতে না পারেন।

আদালত একাধিক শর্তে হুমায়ুন কবিরের জামিন মঞ্জুর করেন। শর্তগুলো হলো— আসামিকে বাসার নির্দিষ্ট ঠিকানা দিতে হবে। গণমাধ্যম বা সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের বক্তব্য দেওয়া যাবে না। তদন্ত কর্মকর্তা ও ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে অবহিত না করে বাসা পরিবর্তন করা যাবে না। কোনোভাবেই সাক্ষ্য বা প্রমাণ প্রভাবিত করা যাবে না।

জামিন আদেশ দেওয়ার সময় ট্রাইব্যুনাল সতর্ক করে বলেন, “একটু এদিক-সেদিক করলে জামিন আর কোনো দিনও দেওয়া হবে না।” শর্ত ভঙ্গ করলে তদন্ত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে আসামিকে গ্রেপ্তার করতে পারবেন বলেও আদেশে উল্লেখ করা হয়।

জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে। ২০২৪ সালের অক্টোবরে পুনর্গঠিত এই ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয়।

এই ট্রাইব্যুনাল থেকে ইতিমধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০