৪০ বছর পর এশিয়ান কাপে সিঙ্গাপুর - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২০ নভেম্বর ২০২৫, ৯:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৪০ বছর পর এশিয়ান কাপে সিঙ্গাপুর

২০২৭ এশিয়ান কাপ বাছাইপর্বে গ্রুপ ‘সি’ তে আছে বাংলাদেশ, সিঙ্গাপুর, হংকং ও ভারত। নিয়ম অনুযায়ী প্রতিটি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন খেলবে টুর্নামেন্টের মূল পর্বে। বাছাইপর্বের খেলা এখনো শেষ না হলেও ৪০ বছর পর এশিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্বের মঞ্চে খেলার যোগ্যতা অর্জন করেছে সিঙ্গাপুর।

মঙ্গলবার বাংলাদেশ-ভারতের ম্যাচে আগে হংকংয়ের কাউলুনের কাই তাক স্পোর্টস পার্কে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামে সিঙ্গাপুর। ম্যাচে হংকংকে ২-১ গোলে হারায় সিঙ্গাপুর। যদিও ম্যাচের ১৫ মিনিটের মাথায় এভারটন ক্যামারগোইয়ের গোলে এগিয়ে যায় হংকং। তবে বিরতির পর পাঁচ মিনিটের মধ্যে স্বাগতিকদের জালে বল জড়ায় সিঙ্গাপুর।

ম্যাচের ৬৩তম মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামা ইলহান ফান্দির গোলে সমতায় ফিরে সিঙ্গাপুর। এর পাঁচ মিনিটের মাথায় শাওয়াল আনোয়ারের গোলে ইতিহাস গড়ে সিঙ্গাপুর। ১৯৮৪ সালের পর আবারও এশিয়ান কাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি। যদিও সেবার স্বাগতিক হিসেবে টুর্নামেন্টে অংশগ্রহণ করলেও এবার নিজের যোগ্যতায় এশিয়ান কাপের মূল পর্বে খেলবে সিঙ্গাপুর।

‘সি’ গ্রুপে কোনো ম্যাচ হারেনি সিঙ্গাপুর। পাঁচ ম্যাচে তিন জয় এবং দুই ড্রয়ে তাদের পয়েন্ট ১১। ৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে হংকং এবং ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বাংলাদেশ। আগামী বছরের মার্চে বাছাইপর্বের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে ‘সি’ গ্রুপে দুই ম্যাচে লড়বে বাংলাদেশ-সিঙ্গাপুর ও ভারত-হংকং। সেখানে যদি ভারতকে হংকং হারায় তাহলে সিঙ্গাপুরের সমান ১১ পয়েন্ট হবে হংকংয়ের। তবে গোল ব্যবধান এবং হেড টু হেডে এগিয়ে থাকবে সিঙ্গাপুর। অন্যদিকে সিঙ্গাপুর বাংলাদেশের কাছে হারলেও তারাই থাকবে টেবিল টপার।

৪০ বছর পর এশিয়ান কাপের মূলপর্বে খেলার অর্জন করতে পারায় আনন্দের জোয়ার বইছে গোটা সিঙ্গাপুরে। দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফরেস্ট লিও ইতিমধ্যে খেলোয়াড়দের ২ মিলিয়ন পুরস্কারের ঘোষণা করেছে। তিনি বলেন, ‘দলটি অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। দেশের গর্ব বাড়ানো প্রতিটি ফুটবলার এই পুরস্কারের যোগ্য।’

গতকাল বিজয়ী বেশে দেশের মাটিতে পা রাখে সিঙ্গাপুরের ফুটবলাররা। এয়ারপোর্টে তাদের বরণ করে নিতে এসেছে হাজারো সমর্থক। সেখানে সিঙ্গাপুরের অধিনায়ক হারিস হারুন ভক্তদের এমন ভালোবাসার জন্য ধন্যবাদ জানায়। বলেন, ‘ভালো-খারাপ যাই হোক, আপনারা আমাদের সঙ্গে ছিলেন। এবার আমাদের কিছু ফিরিয়ে দেওয়ার সময় এসেছে।’ গতকাল ৩৫ বছরে পা দিয়েছেন সিঙ্গাপুরের অধিনায়ক। বিমানবন্দরে তার জন্মদিন উপলক্ষ্যে ভক্তরা নিজেদের অধিনায়কে জন্মদিনের গান গেয়েও শুনিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০