৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার - সমকন্ঠ
বুধবার , ১৫ জুলাই ২০২৬
সমকন্ঠ
১৫ জুলাই ২০২৬, ৭:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

নরসিংদীতে তিন মাস বয়সী এক শিশুর পা ভেঙে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও বাস্তবে এমন কোনো ঘটনা ঘটেনি। পুলিশ ও শিশুটির পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে শিশুর পায়ে মোচড় দেওয়ার একটি দৃশ্যকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে অতিরঞ্জিতভাবে ভাইরাল করা হয়েছে। পুলিশ সরাসরি গিয়ে তদন্ত করে দেখেছে শিশুটি সম্পূর্ণ সুস্থ রয়েছে এবং তার পা ভাঙেনি।

গত ১১ জুন নরসিংদী সদর উপজেলার আমদিয়া ইউনিয়নের পাইকাদি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ওই এলাকার জহিরুল মিয়া ও সায়মা আক্তার দম্পতির তিন মাস বয়সী সন্তান রিজিক জন্মের পর থেকেই অসুস্থ থাকায় বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। ওই সময় সায়মা আক্তারের জা (স্বামীর ভাইয়ের স্ত্রী) লতা বেগমকে বাড়ির সব কাজকর্ম একাই সামলাতে হয়। এ নিয়ে পারিবারিকভাবে তাদের মধ্যে ক্ষোভ ও মনোমালিন্যের সৃষ্টি হয়। এরই জেরে গত ১১ জুন লতা বেগম ক্ষুব্ধ হয়ে শিশু রিজিকের পায়ে মোচড় দেন, যা সায়মা আক্তারের মুঠোফোনে ধারণ করা হয়।

পরবর্তীতে সেই ভিডিওটি এআই প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে শিশুটির পা ভেঙে ফেলা হয়েছে মর্মে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে মঙ্গলবার (১৪ জুলাই) মাধবদী থানা-পুলিশ সরাসরি ওই বাড়িতে গিয়ে তদন্ত করে। সেখানে গিয়ে পুলিশ শিশুটির পা ভাঙা বা কোনো শারীরিক ক্ষতির আলামত পায়নি।

পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটির বাবা জহিরুল মিয়া ও মা সায়মা আক্তার জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি এআই দিয়ে এডিট করা হয়েছে। তাদের সন্তানের পা ভাঙেনি এবং পায়ে কোনো ব্যান্ডেজ বা প্লাস্টারও নেই। তারা জানান, পারিবারিক কাজের চাপ নিয়ে মনোমালিন্য থেকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। পরবর্তীতে লতা বেগমের বাবা তাদের বাড়িতে এসে মেয়েকে বকাঝকা করেন এবং পারিবারিকভাবেই বিষয়টির মীমাংসা হয়ে যায়। তাই এ বিষয়ে পুলিশের কাছে তাদের কোনো আইনি অভিযোগ নেই।

সার্বিক বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ওই পরিবারের সদস্যরা একান্নবর্তীভাবে বসবাস ও ব্যবসা করেন। কাজের চাপ নিয়ে মনোমালিন্যের কারণে শিশুটির পায়ে মোচড় দেওয়ার ঘটনা ঘটেছিল। সেই দৃশ্যটিই এআই দিয়ে সম্পাদনা করে গুজব ছড়ানো হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে দেখে এসেছে এবং সে সুস্থ আছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এ ঘটনায় কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের বিরুদ্ধে টানা সাত ঘণ্টার বিমান হামলা সমাপ্ত- সেন্টকম

ইরানের বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ইরান সংশ্লিষ্ট লেনদেনে মার্কিন নিষেধাজ্ঞা, জব্দ ১৩০ মিলিয়ন ডলার

জুলাই গণহত্যার বিচার প্রক্রিয়া-শিক্ষা ব্যবস্থার সংকট নিয়ে সংসদে আলোচনা

১০ বোর্ডে ৫ বিষয়ের এইচএসসি পরীক্ষা আজ, দুপুরে লংমার্চ

আগুন লড়াইয়ে আর্জেন্টিনা-ইংল্যান্ড

মার্কিন শয়তানি শেষ না হওয়া পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে- আইআরজিসি

৩ মাসের শিশুর পা ভাঙার ভিডিওটি এআই দিয়ে বানানো, জানাল পুলিশ ও পরিবার

এইচএসসি পরীক্ষা নিয়ে সরকারকে আন্তরিক হওয়ার আহ্বান বিরোধীদলের

সাত জেলায় বন্যায় ৫৬ জনের মৃত্যু, আশ্রয়কেন্দ্রে ১০ হাজারের বেশি মানুষ

১০

ফ্রান্সকে উড়িয়ে ১৬ বছর পর বিশ্বকাপের ফাইনালে স্পেন

১১

ভারতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে আমরণ অনশন

১২

ইউক্রেনকে ৫০ হাজার ড্রোন দিচ্ছে জার্মানি

১৩

আমরা জুলাই শহীদদের কাছে চিরঋণী- জামায়াত আমির

১৪

হরমুজের পর এবার লোহিত সাগরের ‘বাব আল-মান্দেব প্রণালি’ বন্ধের ইঙ্গিত ইরানের

১৫

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বাধা দেওয়ায় বিএনপির নেতাকর্মীদের মারধর ও বাইকে আগুন

১৬

কুয়েতে মার্কিন সামরিক স্থাপনাতে ড্রোন-মিসাইল ছুড়ল ইরান

১৭

পুলিশের লাঠিপেটার পর ফের সংসদ এলাকায় শিক্ষার্থীদের অবরোধ, বাস ভাঙচুর

১৮

সংসদ ভবনে ঢোকার চেষ্টা, আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে সরাল পুলিশ

১৯

শিক্ষার্থীদের অবরোধে রাজধানীজুড়ে তীব্র যানজট

২০