৩৩ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল বায়ার্ন - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩১ অক্টোবর ২০২৫, ১১:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৩৩ বছরের পুরোনো রেকর্ড ছুঁয়ে ফেলল বায়ার্ন

টানা চতুর্দশ জয়ের দেখা পেল বায়ার্ন মিউনিখ। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১৪ ম্যাচে জিতে তারা ছুঁয়ে ফেলেছিল ইতালির ক্লাব এসি মিলানের ৩৩ বছরের পুরোনো এক রেকর্ড। গত শনিবার বরুশিয়া পার্কে বরুশিয়া মুনশেনগ্লাডবাখকে ৩–০ গোলে হারিয়ে সেই রেকর্ড ছুঁয়ে ফেলেছিল জার্মান জায়ান্টরা। এরপর বুধবার ডিএফবি পোকাল কাপের ম্যাচে এফসি কোলনকে ৪–১ গোলে হারিয়ে নতুন ইতিহাস গড়েছে তারা।

এই মৌসুমে বায়ার্নের জয়যাত্রা শুরু হয় ফ্রানৎস-বেকেনবাওয়ার সুপারকাপে স্টুটগার্টকে ২–১ গোলে হারিয়ে। এরপর প্রথম রাউন্ডে ভেহেন ভাইসবাডেনকে ৩–২ গোলে হারায় তারা। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগের প্রথম তিন ম্যাচ এবং বুন্দেসলিগার প্রথম আট ম্যাচেই জিতেছে দলটি। সব মিলিয়ে ১৪ ম্যাচে বায়ার্নের গোলসংখ্যা ৫১, হজম করেছে মাত্র ১০টি।

অন্যদিকে ১৯৯২–৯৩ মৌসুমে এসি মিলান জিতেছিল সুপার কপা ইতালিয়া, সাতটি সিরি আ ম্যাচ, তিনটি কোপা ইতালিয়া ম্যাচ এবং তিনটি চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বের ম্যাচ। সেই মৌসুমে তাদের গোল ব্যবধান ছিল ৪৫–১৩। তুলনায় বায়ার্নের ৫১–১০ ব্যবধান অনেক ভালো।

এমন দুর্দান্ত শুরু আগেও কয়েকবার করেছিল বায়ার্ন। ২০২০–২১, ২০১৫–১৬, ২০১২–১৩, ১৯৮৪–৮৫ এবং ১৯৮০–৮১ মৌসুমেও তারা টানা জয়ের সূচনা করেছিল। তবে সেবার ১২ ম্যাচেই থামতে হয়েছিল তাদের। এবার সে ১৩তম ম্যাচ আর বাধা হয়ে দাঁড়ায়নি তাদের। আর তাতেই রেকর্ডটা গড়ে ফেলেছে বায়ার্ন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০