৩১ দফা বিএনপির নেতারাই বিশ্বাস করেন না- মির্জা গালিব - সমকন্ঠ
রবিবার , ৩১ মে ২০২৬
সমকন্ঠ
৯ নভেম্বর ২০২৫, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩১ দফা বিএনপির নেতারাই বিশ্বাস করেন না- মির্জা গালিব

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে বলেছেন, বিএনপির ৩১ দফা কর্মসূচির দ্বিতীয় দফায় বলা হয়েছে ‘অব্যাহত আলোচনা, মতবিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যতমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে (সোশ্যাল কনট্রাক্ট) পৌঁছাতে হবে’।

তবে ড. গালিব উল্লেখ করেন, অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সংস্কার প্রশ্নে আলোচনায় বিএনপির কোনো জেনুইন আগ্রহ দেখা যায়নি। গত বছরের আগস্টের বিপ্লবের পর রাষ্ট্র বিনির্মাণে বিএনপিকে কোনো আলাপ-আলোচনা শুরু করতে দেখা যায়নি। এ পর্যন্ত যে আলোচনাগুলো হয়েছে, তা মূলত ঐকমত্য কমিশনের উদ্যোগে হয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের পতনের পর দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির উচিত ছিল এই আলাপ-আলোচনায় নেতৃত্ব দেয়া। দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক—বিভিন্নভাবে বিএনপি ৩১ দফার আলোকে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে আলোচনা শুরু করতে পারত। কিন্তু, ক্ষমতায় যাওয়ার আগে বিএনপি কারও সঙ্গে কোনো আলাপ-আলোচনা শুরু করতে রাজি নয়।
ড. গালিব মন্তব্য করেন, বিএনপির নীতি-নির্ধারকরা হয় ৩১ দফা কখনো পড়েননি, অথবা নিজেদের ৩১ দফা বিশ্বাস করেন না। তিনি এটিকে ‘খুবই দুঃখজনক’ আখ্যায়িত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে- রেলমন্ত্রী

আফ্রিকার দেশে স্বর্ণের খনি ধসে নিহত ২৮

কুষ্টিয়ায় মাদক ও ওষুধসহ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

বিশ্বে ১২০ কোটি মানুষ ভুগছে মানসিক সমস্যায়

‘গোপন অস্ত্র উন্মোচন’ কিয়েভে ধ্বংসযজ্ঞ চালাল রাশিয়া

ইসলামী ব্যাংক বাংলাদেশের চেয়ারম্যানের পদত্যাগ

স্ত্রীসহ সোহেলের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ, শুনানি ১ জুন

অনলাইন জুয়া প্রতিরোধে আধুনিক আইন প্রণয়নের কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

১০

বাংলাদেশি ও রোহিঙ্গাদের আটকে রাখতে পশ্চিমবঙ্গে ‘হোল্ডিং সেন্টার’ তৈরির নির্দেশ

১১

রাতের মধ্যে ৬ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

১২

ট্রেনের ছাদে ভ্রমণের সময় বজ্রপাতে প্রাণ গেল যাত্রীর

১৩

কয়েক ঘণ্টার মধ্যেই ভালো খবর আসছে- ইরান যুদ্ধ নিয়ে মার্কো রুবিওর আভাস

১৪

ঈদে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধের ঘোষণা ডিএমপির

১৫

মোদি-রুবিওর বৈঠক- হোয়াইট হাউস সফরের আমন্ত্রণ

১৬

পাটওয়ারীর ওপর হামলা, ঘণ্টাব্যাপী প্রতীকী অবস্থান

১৭

ঐক্যের ডাক মির্জা ফখরুলের

১৮

পাকিস্তানের সেনাপ্রধানকে কড়া বার্তা ইরানের স্পিকার বাঘের ঘালিবাফের

১৯

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার

২০