১৪ মিনিটে ৪ গোল, ‘হারামবল ক্লাসিকো’য় আতলেতিকোকে উড়িয়ে দিল আর্সেনাল - সমকন্ঠ
সোমবার , ১৫ জুন ২০২৬
সমকন্ঠ
২২ অক্টোবর ২০২৫, ১০:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৪ মিনিটে ৪ গোল, ‘হারামবল ক্লাসিকো’য় আতলেতিকোকে উড়িয়ে দিল আর্সেনাল

নেতিবাচক ফুটবলের জন্য বেশ পরিচিতি আছে আতলেতিকো মাদ্রিদের, কোচ দিয়েগো সিমিওনের অধীনে বহু দিন ধরেই এই ঘরানার ফুটবল খেলে যাচ্ছে দলটা। এতটাই যে, অনানুষ্ঠানিকভাবে ফুটবল ভক্তদের মুখে মুখে এই ঘরানার নাম পড়ে গেছে ‘হারামবল’।

এদিকে শেষ কিছু দিনে আর্সেনালও একই পথে হাঁটছিল। বিশেষ করে গোলের জন্য সেটপিসে অতিরিক্ত নির্ভরতা দলটাকে বাড়তি পরিচিতি পাইয়ে দিয়েছে এই ঘরানায়। সেই দুই দল যখন মুখোমুখি, তখন তার নামই পড়ে গিয়েছিল ‘হারামবল ক্লাসিকো’ বা ‘হারামবল ডার্বি’। শেষমেশ সেই ক্লাসিকোয় জিতেছে আর্সেনাল। ১৪ মিনিটের এদিক ওদিকে ৪ গোল করে ৪-০ ব্যবধানের বিশাল জয় পেয়েছে দলটা।

শুরুর ৫৭ মিনিট কিন্তু স্ক্রিপ্ট মেনেই এগিয়েছে। দুই দলই যেন গোল করতে ভুলে গিয়েছিল। খেলছিলও চিরচেনা ফুটবল। তবে ৫৭তম মিনিটে গিয়ে ধারাটা ভাঙে আর্সেনাল। সে গোলটা পেতে প্রয়োজন পড়েছিল সেই সেট পিসেরই। ডেক্লান রাইসের ফ্রি কিকে মাথা ছুঁইয়ে গোল করেন গ্যাব্রিয়েল মাগালায়েস। ওই গোলের পরই শুরু হয় আর্সেনালের দারুণ দাপট।

তারপর মাইলস লুইস-স্কেলির দারুণ দৌড় আর পাস থেকে গ্যাব্রিয়েল মার্টিনেলি বাঁকানো শটে করেন দ্বিতীয় গোল। এরপর গোল খরায় থাকা ভিক্টর ইয়োকেরেশ জটলার ভেতর থেকে বল জালে পাঠান, তাতে শেষ হয় তার সাত ম্যাচের গোলখরা। তিন মিনিট পরই কর্নার থেকে গ্যাব্রিয়েলের পাসে আবারও গোল করেন এই সুইডিশ ফরোয়ার্ড।

সেটপিসে আর্সেনালের দক্ষতা এখন ভয় ধরিয়ে দিচ্ছে প্রতিপক্ষকে। লিভারপুলের কোচ আরনে স্লট আর ফুলহামের কোচ মার্কো সিলভা সম্প্রতি স্বীকার করেছেন, এই জায়গায় আর্সেনাল এখন ইউরোপের সেরা দলগুলোর মধ্যে।

ডেকলান রাইস আর বুকায়ো সাকা দুই দিক থেকেই দারুণ বল তুলে দিয়েছেন ফরোয়ার্ডদের পাতে। ২০২৩ সালের আগস্টে রাইসের অভিষেকের পর থেকে ইউরোপের পাঁচটি বড় লিগে ডেড বল থেকে তার চেয়ে বেশি অ্যাসিস্ট আছে শুধু ইন্টার মিলানের হাকান চালহানওলুর (১১টি)। রাইসের সংখ্যা ১০।

গত মাসে প্রিমিয়ার লিগে নিউক্যাসলের বিপক্ষে জয়ের ম্যাচেও সেটপিস থেকে গোল করেছিলেন গ্যাব্রিয়েল। আতলেতিকোর বিপক্ষেও তিনিই আর্সেনালের গোল সূচনা করেন।

এই মৌসুমে পেনাল্টি বাদে সেটপিস থেকে আর্সেনালের গোল এখন ১০টি। ট্রফির দৌড়ে টিকে থাকতে এই অস্ত্রই এখন আর্তেতার সবচেয়ে বড় ভরসা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুষ্টিয়া ভেড়ামারার থানা পুলিশের অভিযানে অস্ত্র ও গুলি সহ সন্ত্রাসী সওদাগর আটক

অনুমোদন মেলেনি ভারতের, নেপাল থেকে বাংলাদেশে আসছে না বাড়তি বিদ্যুৎ

আব্বাস আরাগচির বিরুদ্ধে ইরানে বিক্ষোভ

কুষ্টিয়ায় আ’লীগের বিরুদ্ধে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার দাবিতে দুইটি মশাল মিছিলের ভিডিও ভাইরাল

রুশ অর্থনীতিতে ইউক্রেনীয় হামলার ধাক্কা, ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলো পুতিন

সপ্তম মিনিটেই এগিয়ে যুক্তরাষ্ট্র, হলো দ্রুততম গোলের রেকর্ড

ইরানের জব্দ করা কয়েক বিলিয়ন ডলার ছাড় দিচ্ছে আমিরাত

বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা

আদ্-দ্বীন হাসপাতালের রোগীদের জন্য ৬ সরকারি হাসপাতালে চিকিৎসার নির্দেশ

টেক্সাসে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে নিহত ১, আহত ১১

১০

গণসংস্কৃতি পরিষদ খুলনা বিভাগীয় প্রধান সমন্বয়কের দায়িত্ব পেলেন কুষ্টিয়ার এসএম সবুজ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১৩

বাজেটের প্রভাব নেই সবজির বাজারে

১৪

প্রান্তিক মানুষের স্বাবলম্বীতা গড়ে তুলতে ব্র্যাকের মানবিক উদ্যোগ

১৫

কুষ্টিয়ায় র‍্যাবের অভিযানে ইয়াবা, টাপেন্টাডল ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে কুষ্টিয়ায় মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

১৭

লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা

১৮

পাকিস্তানের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, কেউই বেঁচে নেই

১৯

৫ জেলায় পরীক্ষামূলকভাবে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে- প্রধানমন্ত্রী

২০