হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকীতে রোসনির চলচ্চিত্র প্রদর্শনী - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ নভেম্বর ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকীতে রোসনির চলচ্চিত্র প্রদর্শনী

প্রখ্যাত কথাসাহিত্যিক, নির্মাতা ও অধ্যাপক হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে রোকেয়া হল কেন্দ্রীয় সংস্কৃতি নিবেশ (রোসনি)-এর উদ্যোগে আয়োজিত হয় চলচ্চিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০টায় রোকেয়া হলের ৭ মার্চ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোকেয়া হলের প্রাধ্যক্ষ ও রসায়ন বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম, যিনি হুমায়ূন আহমেদের সরাসরি শিক্ষার্থী ছিলেন। প্রদর্শনীর জন্য নির্বাচিত হয় হুমায়ূন আহমেদ নির্মিত জনপ্রিয় চলচ্চিত্র ‘নয় নম্বর বিপদ সংকেত’।

প্রাধ্যক্ষ তার বক্তব্যে বলেন, এই প্রথম কোনো আয়োজনে মেয়েদের এমন স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এটি সত্যিই অনুপ্রেরণাদায়ক। স্যারকে আমি শিক্ষক হিসেবে পেয়েছি, এবং তিনি প্রমাণ করেছেন—একজন মানুষ একসঙ্গে অসাধারণ সাহিত্যিক, নির্মাতা ও শিক্ষক হতে পারেন।

রোসনির অন্যতম সঞ্চালক তানজিনা বিনতে নুর বলেন, এই চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমেই রোসনির পথচলা শুরু হলো। আমরা আশাবাদী, রোসনি ভবিষ্যতে আরও অর্থবহ ও প্রভাববিস্তারী আয়োজন করবে।

রোসনির প্রতিষ্ঠাতা ও সভাপতি রওনক জাহান রাকামনি বলেন, সংস্কৃতির চর্চা বিকাশের অববাহিকায়—এই স্লোগানকে ধারণ করেই রোসনির যাত্রা শুরু। আমরা বিশ্বাস করি, রোকেয়া হলের প্রতিটি প্রতিভা আলো ছড়ানোর সামর্থ্য রাখে।

প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক জানান, রোসনির উদ্দেশ্য শুধু অনুষ্ঠান আয়োজন নয়; বরং সংগীত, নৃত্য, আবৃত্তি, অভিনয়, উপস্থাপনা ও সাহিত্যচর্চায় শিক্ষার্থীদের আত্মপ্রকাশ ও বিকাশের সুযোগ তৈরি করা।

এই আয়োজনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে সূচনা হয় রোকেয়া হল কেন্দ্রীয় সংস্কৃতি নিবেশ (রোসনি)-এর সাংস্কৃতিক যাত্রার।

আয়োজক পরিষদ:
সভাপতি: রওনক জাহান রাকামনি
সহ-সভাপতি: ফালগুনী আহমেদ
সাধারণ সম্পাদক: নাফিসা তাবাসসুম মিথিলা
সহ-সাধারণ সম্পাদক: রিফতি আল জাবেদ
সাংস্কৃতিক সমন্বয়কারী: ঋত্বিকা বিশ্বাস
সাংস্কৃতিক সহ-সমন্বয়কারী: প্রকৃতি শ্যামলিমা
সংগীত বিষয়ক কার্যনির্বাহী সদস্য: বৈশাখী বসু তুলি
নৃত্য বিষয়ক কার্যনির্বাহী সদস্য: জয়া মণ্ডল
আবৃত্তি বিষয়ক কার্যনির্বাহী সদস্য: পারমিতা রায়
অভিনয় বিষয়ক কার্যনির্বাহী সদস্য: ফারিহা তাসনিম হৃদি
দপ্তর সম্পাদক: মুনিরা সুলতানা
আয়োজন ব্যবস্থাপক: জিন্নাতুল ইসলাম প্রত্যাশা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০