স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর - সমকন্ঠ
বুধবার , ২২ জুলাই ২০২৬
সমকন্ঠ
১৯ জুলাই ২০২৬, ৮:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্পেন সহজেই বিশ্বকাপ জিতবে, বিশ্বাস রোনালদোর

বিশ্বকাপ ফাইনালের মহাদ্বৈরথের আগে আর্জেন্টিনা-স্পেন ম্যাচ নিয়ে নিজের ভবিষ্যদ্বাণী প্রকাশ করলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। সাবেক এই বার্সা ও রিয়াল তারকার মতে, ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে সহজেই পরাস্ত করবে লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

রোনালদোর মতে, পুরো টুর্নামেন্টজুড়েই স্পেন ছিল অন্যতম শক্তিশালী দল এবং ফাইনালেও নিজেদের দাপট ধরে রাখবে ২০১০ সালের চ্যাম্পিয়নরা। স্প্যানিশ সংবাদমাধ্যম এএসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় স্পেন জিতবে, এবং সহজেই জিতবে। শুরু থেকেই ফ্রান্সের পাশাপাশি তারাই ছিল অন্যতম ফেবারিট।
নিজের ভবিষ্যদ্বাণীর পেছনে স্পেনের ফুটবল দর্শনকেই বড় কারণ হিসেবে দেখছেন রোনালদো। তার মতে, এই দলের খেলার ধরন কোনো সাময়িক সাফল্যের ফল নয়; বরং এটি দীর্ঘদিনের পরিকল্পনা ও ফুটবল সংস্কৃতির প্রতিফলন।

এই প্রসঙ্গে রোনালদো বলেন, স্পেন অসাধারণ ফুটবল খেলে। এটা তাদের ডিএনএর অংশ। তারা বহু বছর ধরেই এভাবে খেলছে। ছোটবেলা থেকেই তারা এই ফুটবল শিখে বড় হয়।

শিরোপার লড়াইয়ে স্পেনকে এগিয়ে রাখলেও এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার দারুণ আত্মবিশ্বাসী ফুটবলও মুগ্ধ করেছে রোনালদোকে। সেমিফাইনালে ৮৪ মিনিট পর্যন্ত পিছিয়ে থেকেও শেষের ঝড়ে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠা লিওনেল স্কালোনির দলের লড়াইয়ের মানসিকতার প্রশংসা করেছেন তিনি।

রোনালদোর বলেন, এই বিশ্বকাপে তাদের (আর্জেন্টিনা) গল্পটা ছিল সত্যিই দারুণ। তারা এমন একটি দল, যারা প্রতিকূলতা জয় করার মানসিকতা ও লড়াকু মনোভাবের দারুণ উদাহরণ। তবে স্পেন অনেক বেশি সংগঠিত। ম্যাচের প্রতিটি মুহূর্তে কী করতে হবে, তারা সেটা খুব ভালোভাবেই জানে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন- ইসি সচিব

দিল্লির বিক্ষোভে শিক্ষার্থীদের ‘রাজনৈতিক হাতিয়ার’ বানাচ্ছে বিরোধীরা- রাজনাথ সিং

নতুন বাংলাদেশ গড়তে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে-কায়সার কামাল

এমপি নজরুলের বিরুদ্ধে চালকের হত্যাচেষ্টা মামলা- এক আসামি কারাগারে

লোহিত সাগরে উত্তেজনা, যুক্তরাষ্ট্রসহ ৩ দেশের জন্য সতর্ক নির্দেশনা

ভোটের আগে ফিলিস্তিনে হামলা বাড়িয়েছে ইসরায়েল

আজও দিল্লির যন্তর মন্তরে বাড়ছে ভিড় ,আন্দোলন ছড়িয়ে পড়ছে বিদেশেও

ফাইনালের আগমুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী হচ্ছিল? জানাল দেশটির গণমাধ্যম

কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’, তাকে দ্রুত গ্রেপ্তারের দাবি মামদানির

১০

বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে ফিফার তহবিল থেকে সর্বোচ্চ অর্থ পাচ্ছে ম্যানচেস্টার সিটি

১১

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

১২

বাবার বেচা জমি রেজিস্ট্রিতে সন্তানদের বাঁধা

১৩

রাহুল গান্ধীকে কোথায় নিয়ে গেছে পুলিশ, জানেন না দলের নেতারা

১৪

কুমারখালীতে কাঙাল হরিনাথের জন্মজয়ন্তী কেটেছে নীরবে

১৫

কুমারখালীতে মাদ্রাসায় বলৎকারের ঘটনায় কমিটির সালিশ, হুজুর আটক

১৬

বিশ্বকাপ শেষ হতে না হতেই অন্তর্কোন্দলে জড়িয়েছে ফিফা-উয়েফা

১৭

মোদিকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাইতে বললেন রাহুল গান্ধী

১৮

কানাডার পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করলেন ট্রাম্প

১৯

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

২০