স্ট্যাম্পে সই করে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা - সমকন্ঠ
রবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ জানুয়ারী ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ট্যাম্পে সই করে বিএনপিতে যোগ দিলেন ছাত্রলীগ নেতা

পিরোজপুরে বাংলাদেশ ছাত্রলীগ থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি নিয়ে জাতীয়তাবাদী দলে (বিএনপি) যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন মো. আতিকুর রহমান খান হৃদয়। বুধবার স্ট্যাম্পে স্বাক্ষরিত অঙ্গীকারনামার মাধ্যমে তিনি ছাত্রলীগের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বিএনপির রাজনীতিতে সক্রিয় হওয়ার কথা জানান।

বুধবার (১৪ জানুয়ারি) লিখিত অঙ্গীকারনামার মাধ্যমে মো. আতিকুর রহমান খান হৃদয় বাংলাদেশ ছাত্রলীগ থেকে অব্যাহতি নেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর সঙ্গে কাজ করার ঘোষণা দেন।
আতিকুর রহমান খান হৃদয় পিরোজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় কলিশাখালী এলাকার বাসিন্দা। তিনি আব্দুল হান্নান খান ও আয়েশা সিদ্দিকার বড় ছেলে।

অঙ্গীকারনামায় এবং গণমাধ্যমে দেওয়া বক্তব্যে হৃদয় বলেন, ২০১৬–১৭ সালে আমাকে জোরপূর্বক বাংলাদেশ ছাত্রলীগ পিরোজপুর পৌর শাখার কমিটিতে সহসভাপতি পদে অন্তর্ভুক্ত করা হয়। ২০১৯–২০ সাল পর্যন্ত নামমাত্রভাবে ওই কমিটিতে ছিলাম। এরপর থেকে ছাত্রলীগের কোনো কার্যক্রমের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। বর্তমানে আমি বিএনপিতে যোগ দিয়ে দলটির পক্ষে কাজ করতে চাই।

তিনি আরও বলেন, ছাত্রলীগের সঙ্গে তার কোনো সাংগঠনিক বা রাজনৈতিক সম্পৃক্ততা দীর্ঘদিন ধরেই নেই এবং এখন তিনি স্পষ্টভাবে নিজের রাজনৈতিক অবস্থান তুলে ধরতে চান।

এ বিষয়ে হৃদয়ের বাবা আব্দুল হান্নান খান বলেন, আমার ছেলে কখনোই ছাত্রলীগ বা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি জড়িত ছিল না। কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা চরম মানবেতর জীবন যাপন করছি। প্রায়ই পুলিশ প্রশাসনের লোকজন আমার ছেলেকে খুঁজতে আমাদের বাড়িতে আসেন, যা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর।

তিনি দাবি করেন, তার ছেলে কোনো মামলার আসামি নন এবং কোনো আওয়ামী লীগ নেতাও নন। ‘আমরা জাতীয়তাবাদী চেতনায় বিশ্বাসী পরিবার। সে কারণেই আমার ছেলে এখন সম্পূর্ণভাবে বিএনপিতে যোগ দিয়ে দলটির পক্ষে কাজ করতে চায়,’ বলেন আব্দুল হান্নান খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ২৭

দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে: নাহিদ ইসলাম

ইরানকে ‘নির্মূল’ করবো নাকি করবো না সিদ্ধান্ত আসছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্র থেকে গানভরের প্রথম এলএনজি কার্গো এলো দেশে

ঝটিকা মিছিল আতঙ্কে পুলিশ কর্মকর্তারা

মার্কিন প্রতিষ্ঠানের ৫ মিনিটের কলে চাকরি গেল ভারতের ৮০ কর্মীর!

এসএসসি পেরিয়েই ঝরে পড়ল দেড় লাখ শিক্ষার্থী!

শি জিনপিংয়ের অসুস্থতা নিয়ে রহস্য

১০

নির্বাচন কমিশন গঠন, কুষ্টিয়া জেলা সমিতি ঢাকার নির্বাহী পরিষদের গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় ভোট নিয়ে ২৬ মন্ত্রণালয়-বিভাগের সঙ্গে ইসির বৈঠক দুপুরে

১২

সৌদি আরবকে গোয়েন্দা ও পরিকল্পনা সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

১৩

যৌথ সীমান্ত কমিশন চালু করল চীন-পাকিস্তান, আপত্তি ভারতের

১৪

গাজায় ভবন ধসে ২০ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে আটকা শতাধিক

১৫

জাবিতে র‍্যাগিংয়ের ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ টাকা জরিমানা

১৬

ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়ে চীনের সঙ্গে আলোচনা করবে যুক্তরাষ্ট্র

১৭

পুলিশ ও গণমাধ্যম পরস্পরের বন্ধু: ডিএমপি কমিশনার

১৮

সৌদিতে হিজরি প্রথম শতকের মসজিদের সন্ধান

১৯

সংকট মোকাবেলায় ইসরায়েলের কাছে সহায়তা চাইল সৌদি আরব

২০