সেমেরু আগ্নেয়গিরিতে ছয় দফা অগ্ন্যুৎপাত, উচ্চ সতর্কতা জারি - সমকন্ঠ
শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২২ ডিসেম্বর ২০২৫, ১১:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেমেরু আগ্নেয়গিরিতে ছয় দফা অগ্ন্যুৎপাত, উচ্চ সতর্কতা জারি

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে অবস্থিত সেমেরু আগ্নেয়গিরিতে রোববার (২১ ডিসেম্বর) ভোরে টানা ছয়বার অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। অগ্ন্যুৎপাতের ফলে আগ্নেয়ছাই পর্বতের শীর্ষ থেকে প্রায় এক হাজার ২০০ মিটার (৩,৯৩৭ ফুট) উঁচু পর্যন্ত ছড়িয়ে পড়ে। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারা নিউজের তথ্য অনুযায়ী, গত কয়েক বছর ধরে সক্রিয় থাকা এই আগ্নেয়গিরিটি বর্তমানে সতর্কতার তৃতীয় স্তর বা লেভেল–৩ পর্যায়ে রয়েছে।

লুমাজাং ও মালাং জেলার সীমানায় অবস্থিত সেমেরুতে স্থানীয় সময় ভোর ৫টা ৪৬ মিনিটে প্রথম অগ্ন্যুৎপাত রেকর্ড করা হয়। লুমাজাংয়ের সেমেরু পর্যবেক্ষণ পোস্টের কর্মকর্তা লিসওয়ান্তো বলেন, অগ্ন্যুৎপাতের সময় আগ্নেয়গিরির চূড়া থেকে প্রায় এক হাজার ২০০ মিটার উঁচু পর্যন্ত ধোঁয়া ও ছাইয়ের দৃশ্য দেখা গেছে।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপর্যয় প্রশমন কেন্দ্র (পিভিএমবিজি) জনসাধারণকে সতর্ক করে জানায়, সেমেরুর দক্ষিণ-পূর্বাঞ্চলে বেসুক কোবোকান এলাকার ভেতরে চূড়া থেকে ১৩ কিলোমিটার (৮ মাইল) এলাকাজুড়ে সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি, আগ্নেয়শিলার খণ্ড উড়ে আসার ঝুঁকি থাকায় মূল ক্রেটার থেকে পাঁচ কিলোমিটার (৩.১১ মাইল) ব্যাসার্ধের ভেতর প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

জানা যায়, অগ্ন্যুৎপাতের ধোঁয়া–ছাইয়ের স্তম্ভ বিভিন্ন সময়ে ৫০০ মিটার (১,৬৪০ ফুট) থেকে এক হাজার ২০০ মিটার উচ্চতা পর্যন্ত ওঠে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৩ হাজার ৬৭৬ মিটার (১২,০৬০ ফুট) উঁচু সেমেরু ইন্দোনেশিয়ার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরিগুলোর একটি, যার অগ্ন্যুৎপাত অতীতে বহু মানুষের প্রাণহানির কারণ হয়েছে।

প্রশান্ত মহাসাগরীয় অগ্নি বলয় বা ‘রিং অব ফায়ার’ অঞ্চলের ওপর অবস্থিত ইন্দোনেশিয়ায় ১২০টিরও বেশি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। ফলে দেশটি ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ঝুঁকির মধ্যে থাকে সবসময়।

সূত্র: আনাদোলু

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন

১

জাতিসংঘের বিশ্বমঞ্চে দাঁড়িয়ে স্মৃতিকাতর প্রধানমন্ত্রী, স্মরণ করলেন বাবা-মাকে

২

ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক

৩

হুতিদের হামলার মুখে এবার সৌদির পাশে দাঁড়াল মিসর

৪

ফের ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল

৫

দুর্ঘটনা রোধে মোটরসাইকেল ও গাড়ি চালকদের পুলিশ সদর দপ্তরের জরুরি নির্দেশনা

৬

মামদানির হু’মকি ও গ্রেপ্তারের ভয়ে জেএফকে বিমানবন্দরে নামছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী

৭

ভারত থেকে ইলিশ আমদানি সম্পূর্ণ বন্ধ, ১০৩ এনওসি বাতিল

৮

বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল হলে দেশের বাজারেও কমানোর ইঙ্গিত প্রতিমন্ত্রীর

৯

বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

১০

১৮০ দিনে বিচার না হলেও নারী ও শিশু নির্যাতন মামলা বাতিল হবে না: হাইকোর্ট

১১

নেতানিয়াহু ‘যুদ্ধাপরাধী’ ও ‘গণহত্যার স্থপতি’: মামদানি

১২

সাংবাদিক হত্যাচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেপ্তার, ২৪ ঘণ্টায় জামিন পেলেন এমপির চাচা-পিএস

১৩

রাবি শিক্ষার্থী মারধরের ঘটনায় ৪ রেলকর্মী সাময়িক বরখাস্ত

১৪

রাজশাহী স্টেশনে শিক্ষার্থীকে মারধরে সম্পৃক্ততা নেই আনসারের

১৫

সিরিয়ার সামরিক ঘাঁটিতে শক্তিশালী বিস্ফোরণ

১৬

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী

১৭

এবার প্রতি লিটারে জ্বালানি তেলের দাম ২০ টাকা বাড়াল সরকার

১৮

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২৭, মামলা ৫৫

১৯

ইসরায়েলকে ৪০ হাজার বোমা বিক্রির অর্থায়ন আটকে দিলেন মার্কিন আইনপ্রণেতারা

২০