সিরিজ হেরে গেল বাংলাদেশ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৯ অক্টোবর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরিজ হেরে গেল বাংলাদেশ

পারল না বাংলাদেশ। মাত্র ১৫০ রানের লক্ষ্য পেয়েও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৪ রানে হারল টাইগাররা। আর এতেই ১ ম্যাচ বাকী থাকতেই ২-০ তে সিরিজ হেরে গেল বাংলাদেশ।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। নির্ধারিত ২০ ওভারে তাদের ইনিংস শেষ হয় ৯ উইকেটে ১৪৯ রান সংগ্রহ করে। এত কম রানের লক্ষ্য তাড়া করতে নামলে টাইগারদের শুরুটা ছিল একটু স্লো। এই রানের গতি আর বাড়াতে না পারায় শেষের দিকে রান রেটের চাপে পড়ে যায় তারা।

হাতে উইকেট থাকা সত্ত্বেও রানরেটের চাপে পড়ে শেষের দিকে মারতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে আসেন তারা। বাংলাদেশের পক্ষে তানজিদ তামিম করেন ৩ টা করে চার ও ছক্কা মেরে ৪৮ বলে ৬১ রান। অধিনায়ক লিটন করেন ১৭ বলে ২৩ রান। আজকে একাদশে জায়গা পাওয়া জাকের আলী ডুবান বাংলাদেশ দলকে। এই ব্যাটার শেষের দিকে ব্যাট করতে নেমে ১৮ বলে রান করেন। তাওহীদ করেন ১৪ বলে ১২ রান। অন্যরা সবাই আসা-যাওয়ার মধ্যে থাকায় ১৫০ রানের লক্ষ্য ছুতে পারেনি টাইগাররা।

নির্ধারিত ২০ ওভার শেষে বাংলাদেশ করতে পারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি করে উইকেট নেন আকিল হোসেইন ও রোমারিও শেফার্ড। বাকী ২ উইকেট নেন জেসন হোল্ডার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০