সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়াস আইয়ার - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১ নভেম্বর ২০২৫, ২:২৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়াস আইয়ার

সিডনির হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন শ্রেয়াস আইয়ার। তবে এখনই দেশে ফিরতে পারছেন না এই ভারতীয় ব্যাটার। সিডনিতেই আরও কিছুদিন চিকিৎসা নিতে হবে তাকে। বিমান চড়ার অনুমতি পেলে তবেই দেশে ফিরতে পারবেন তিনি।

গত শনিবার সিডনিতে তৃতীয় ওয়ানডেতে অ্যালেক্স কেয়ারির অবিশ্বাস্য এক ক্যাচ নেন আইয়ার। তবে ক্যাচ নিতে গিয়ে মাটিতে পড়ে প্রচণ্ড যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে। উদ্বেগজনক পরিস্থিতিতে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

এক বিবৃতিতে শ্রেয়াস আইয়ারের সর্বশেষ শারীরিক অবস্থা জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। বিবৃতিতে বলা হয়েছে, তার চোট দ্রুতই চিহ্নিত করা হয় এবং সামান্য ব্যবস্থা নেওয়ার পর রক্তক্ষরণ বন্ধ হয়ে যায়। এরপর তাকে উপযুক্ত চিকিৎসা প্রক্রিয়ায় রাখা হয়। সে এখন স্থিতিশীল আছে এবং ভালোভাবেই সেরে উঠছে। বিসিসিআইয়ের মেডিকেল বিভাগ এবং সিডনি ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকরা তার অগ্রগতিতে সন্তুষ্ট। আজকে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শ্রেয়াসের সম্ভাব্য সেরা চিকিৎসা নিশ্চিত করায় সিডনিতে ড. কৌরুশ হাঘিগি ও তার দল এবং ভারতে ড. ডিনশ পার্দিওলা ও তার দলের কাছে বিসিসিআই কৃতজ্ঞ। পরবর্তী পরামর্শ ও প্রক্রিয়ার জন্য সিডনিতেই থাকবেন শ্রেয়াস। বিমান ভ্রমণের উপযুক্ত হলে সে ভারতে ফিরবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০