সাত ম্যাচে ছয় হার, ৯১ বছর পর ঘরের মাঠে এমন হার লিভারপুলের - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
৩০ অক্টোবর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাত ম্যাচে ছয় হার, ৯১ বছর পর ঘরের মাঠে এমন হার লিভারপুলের

দুঃসময়ের ঘূর্ণিতে ঘুরপাক খাচ্ছে লিভারপুল। ইংলিশ প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার পর এবার লিগ কাপ থেকেও বিদায় নিতে হলো তাদের। ঘরের মাঠ অ্যানফিল্ডে বুধবার রাতে ক্রিস্টাল প্যালেসের কাছে ৩-০ গোলে হেরে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছে ১০ বারের রেকর্ড চ্যাম্পিয়নরা।

এই হার শুধু পরাজয় নয়, ইতিহাসও তৈরি করল লিভারপুলের জন্য—৯১ বছর পর ঘরের মাঠে কোনো ঘরোয়া কাপ ম্যাচে তিন গোলে হেরে গোলশূন্য থাকা। শেষবার এমনটা ঘটেছিল ১৯৩৪ সালের ফেব্রুয়ারিতে, বোল্টন ওয়ান্ডারার্সের বিপক্ষে।

দলবদলে বিপুল অর্থ ব্যয় করেও যেন ঘুরে দাঁড়াতে পারছে না ইংলিশ জায়ান্টরা। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুল গত সাত ম্যাচের ছয়টিতেই হেরেছে।
সর্বশেষ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডের বিপক্ষে হারের পর কোচ আর্নে স্লট দল সাজান প্রায় নতুন করে—আগের একাদশের ১০ জন পরিবর্তন এনে মাঠে নামান ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে। কিন্তু বদলি খেলোয়াড়দেরও পারফরম্যান্সে আলো জ্বলেনি।
মোহাম্মদ সালাহ, আলেকসান্দার ইসাক ও ফ্লোরিয়ান ভিয়ার্টজ—এই তিন তারকা ডাগআউটে বসে শুধু দেখলেন, তাদের দল গোল করতে না পেরে তিন গোল হজম করছে।

স্লটের মুখে হতাশা। ম্যাচ শেষে স্লট বলেন, ‘ফুটবলে হার মানে ধাক্কা, বিশেষ করে সেটি যদি টুর্নামেন্ট থেকে ছিটকে দেয়। সাত ম্যাচে ছয় পরাজয়ের কোনো কারণই গ্রহণযোগ্য নয়। লিভারপুলের মতো দলের জন্য এটি অগ্রহণযোগ্য ফলাফল।’

এই নিয়ে চলতি মৌসুমে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে তৃতীয়বারের মতো হারল লিভারপুল।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০