সাকিবরা মুখ থুবড়ে পড়লেন ৪৬ বছরের ইমরান তাহিরের সামনে - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ ডেস্ক :
২৩ অগাস্ট ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাকিবরা মুখ থুবড়ে পড়লেন ৪৬ বছরের ইমরান তাহিরের সামনে

সাকিব আল হাসানের খারাপ সময় চলছে। তবে সেটা অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের জয়ের পথ আগলে দাঁড়াচ্ছিল না। এবার দাঁড়াল। নিজেদের মাঠে গায়ানা অ্যামাজন ওয়ারিওয়র্সের সামনে মুখ থুবড়ে পড়ল দলটা। বলা ভালো ৪৬ বছরের ইমরান তাহিরের সামনেই মুখ থুবড়ে পড়েছেন সাকিবরা। ২১ রানে নিয়েছেন ৫ উইকেট, যা আবার তার ক্যারিয়ারসেরা বোলিংও বটে। আর তাতেই ২১২ রান তাড়া করতে নামা অ্যান্টিগা অলআউট হয়ে গেছে ১২৮ রান তুলে, ম্যাচ হেরেছে ৮৩ রানের বিশাল ব্যবধানে।

সাকিবের দুঃসময় এই ম্যাচেও কাটেনি। ব্যাট হাতে ৭ বলে এক ছক্কায় করেছেন ৮ রান। সাকিবের ইনিংসের ইতি টেনেই ইমরানের বুক চিতিয়ে দাঁড়ানোর শুরু। পাওয়ারপ্লের পর প্রথম বলেই তিনি তুলে নেন সাকিবকে। এরপর ইমাদ ওয়াসিম, শামার স্প্রিঙ্গার, উসামা মির ও ওবেদ ম্যাকয়দের তুলে নিয়েছেন তিনি।

তবে তার আগে দলটার টপ অর্ডার ইঙ্গিত দিচ্ছিল ২১২ রানের পাহাড় তাড়া করে ফেলারই। রাকিম কর্নওয়াল ৩ বলে একটি করে ছয় আর চারে করেছিলেন ১০ রান। এরপর আরেক ওপেনার জুয়েল অ্যান্ড্রু ৬ বলে করেছেন ১৩ রান। কারিমা গোর চলতি সিপিএলে ফ্যালকনসের সবচেয়ে ভালো পারফর্মার, আজও তিনি পারফর্ম করলেন, অন্তত দলের আর সবার চেয়ে ভালোই করলেন। ৩১ রান করেছেন ১৪ বল খেলে। তাতে পাওয়ারপ্লেতেই ৭৭ রান তুলে ফেলেছিল ফ্যালকনস।

তবে এরপরই ইমরান তাহির আসেন দৃশ্যপটে। তাতেই ১৫.২ ওভার খেলে ১২৮ রান তুলে অলআউট হয় সাকিবের দল। ম্যাচ হারে ৮৩ রানে।

এর আগে ব্যাট করতে নেমে গায়ানা শুরু থেকেই ছিল রুদ্ররূপে। শেই হোপের ৫৪ বলে ৮২, শিমরন হেটমায়ারের ২৬ বলে ৬৫ আর রোমারিও শেফার্ডের ৮ বলে ২৫ রানের ইনিংসে ভর করে দলটা দাঁড় করায় ২১১ রানের পাহাড়।

অ্যান্টিগাকে সবশেষ ম্যাচে জিতিয়েছিলেন শামার স্প্রিঙ্গার। তবে আজ তিনি ছিলেন বড্ড ম্লান, ৪ ওভারে রান দিয়েছেন ৬১। অ্যান্টিগার হয়ে এক ম্যাচে এত বেশি রান দেওয়ার রেকর্ড নেই আর কারও। তবে সাকিবের ওপর অবশ্য খুব বেশি ঝড় যায়নি। ২ ওভার বল করেছেন, রান দিয়েছেন ১৬টি। তাতে অবশ্য দলের কোনো লাভ হয়নি, দল শেষমেশ হেরেছে ৮৩ রানে।

এই আসরে এ নিয়ে দ্বিতীয় ম্যাচে হারল সাকিবের দল। ৫ ম্যাচে তারা জিতেছেও দুই ম্যাচেই, অন্য ম্যাচটি টস হওয়ার আগেই ভেসে গেছে বৃষ্টিতে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০