সাংবাদিকদের প্রবেশাধিকার না রেখেই কূটনীতিকদের ব্রিফ করছে ইসি - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৫ জানুয়ারী ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের প্রবেশাধিকার না রেখেই কূটনীতিকদের ব্রিফ করছে ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিদেশি মিশনের কূটনীতিকদের আনুষ্ঠানিক ব্রিফ করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এই ব্রিফিংয়ে গণমাধ্যমের প্রবেশাধিকার নেই বলে আগেই জানিয়েছে ইসি।

রোববার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর একটি অভিজাত হোটেলে এই ব্রিফিং শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে চার নির্বাচন কমিশনার উপস্থিত রয়েছেন। এতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মিশন প্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ প্রতিনিধিরা অংশ নিয়েছেন।

ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, হোটেল ওয়েস্টিনে আয়োজিত এই বিশেষ ব্রিফিং অনুষ্ঠানটি গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হয়নি। তবে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিবালয়ে ফিরে সিনিয়র সচিব সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করবেন। মূলত নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে কমিশনের নেওয়া পদক্ষেপগুলোই কূটনীতিকদের সামনে তুলে ধরা হচ্ছে।
এর আগে গত বৃহস্পতিবার ইসি সচিব আখতার আহমেদ জানান, এবারের নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৮৩টি বিদেশি সংস্থাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। যার মধ্যে এখন পর্যন্ত ৩৬টি সংস্থা তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। এছাড়া ৫০ জন বিদেশি সাংবাদিক এবং ৭৮ জন পর্যবেক্ষক আসার আগ্রহ প্রকাশ করেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর্যবেক্ষক দল বর্তমানে ৫৮ জনের মতো থাকলেও নির্বাচনের সময় এই সংখ্যা ৩০০-এর কাছাকাছি পৌঁছাতে পারে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার বিদেশি পর্যবেক্ষকদের ভিসা সংক্রান্ত একটি বিশেষ পত্র জারি করেছে। সেখানে বলা হয়েছে, নির্বাচন কমিশনের সুপারিশ সাপেক্ষে পর্যবেক্ষকদের ভিসা ফি মওকুফ করা হবে। বিদেশি নাগরিকদের বাংলাদেশে অবস্থান ও যাতায়াতের সময় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হবে। বিদেশি সামরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বাংলাদেশে আসার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্বানুমতি বাধ্যতামূলক করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রচারণা শুরু হয়েছে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০