সাংবাদিকদের দুয়ো শুনে সংবাদ সম্মেলন ছেড়ে গেলেন চ্যাম্পিয়ন সেনেগালের কোচ - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৯ জানুয়ারী ২০২৬, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সাংবাদিকদের দুয়ো শুনে সংবাদ সম্মেলন ছেড়ে গেলেন চ্যাম্পিয়ন সেনেগালের কোচ

বিতর্ক, উত্তেজনা, রোমাঞ্চ কোনো কিছুরই কমতি ছিল না আফ্রিকা কাপ অব নেশন্সের ফাইনালে। যার রেশ রয়ে যায় ম্যাচ শেষেও। গণমাধ্যমকর্মীদের দুয়ো শুনে সংবাদ সম্মেলনে কথা না বলেই কক্ষ ছেড়ে বেড়িয়ে যান চ্যাম্পিয়ন সেনেগালের কোচ পাপে বোনা থিয়াও।
ফাইনালের ৯০ মিনিট শেষে যোগ করা সময়ে ফাউলের শিকার হন মরক্কোর তারকা ব্রাহিম দিয়াস। লম্বা সময় ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। এতেই উত্তপ্ত হয়ে যায় পরিস্থিতি।

মনিটর দেখার সময়ই রেফারিকে ঘিরে ধরেছিলেন ফুটবলারদের অনেকে। তার সিদ্ধান্তের পর ক্ষুব্ধ হয়ে ওঠে সেনেগালের ফুটবলাররা ও কোচিং স্টাফ। এ সময় রেগে পুরো দলকে মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে বলেন সেনেগালের কোচ। আর সেই নির্দেশনা মেনে সাদিও মানে বাদে সব ফুটবলার মাঠ ছেড়ে চলে যান।

পরে মানে ড্রেসিং রুমে গিয়ে বুঝিয়ে দলকে মাঠে নিয়ে আসেন। প্রায় ১৪ মিনিট সময় পেরিয়ে যায়। তবে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন দিয়াস। পরে অতিরিক্ত সময়ে গোল করে জিতে যায় সেনেগাল।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলন কক্ষে সেনেগাল কোচ পাপে বোনা থিয়াও প্রবেশ করতেই মরক্কোর সাংবাদিকরা দুয়ো দিতে থাকেন ও ব্যঙ্গ করতে থাকেন। অন্যদিকে সেনেগালের সাংবাদিকরা অবশ্য তালি দিচ্ছিলেন। টুর্নামেন্টের কর্মকর্তারা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। এতে এক পর্যায়ে সংবাদ সম্মেলনে কথা না বলেই চলে যান সেনেগাল কোচ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১০

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১১

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১২

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৩

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৪

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৫

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৬

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৭

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৮

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

১৯

যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানায় না

২০