সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে- মির্জা ফখরুল - সমকন্ঠ
বুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
২৪ অক্টোবর ২০২৫, ৯:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলা হবে- মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যে ‘রেইনবো নেশন’ বিষয়টি রয়েছে, যার লক্ষ্য সব জাতিগোষ্ঠীর সমন্বয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া।
শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে গারো জাতিগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক উৎসব ওয়ানগালা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সব সম্প্রদায়—বাঙালি, গারো বা অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠী—সকলেই দেশের নাগরিক। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জাতীয়তাবাদের ধারণা অনুযায়ী সব ধর্ম ও সম্প্রদায়কে এক পরিচয়ে সংযুক্ত করা হয়েছে।

তিনি জানান, বিএনপি সরকারে আসলে ঢাকায় পৃথক সাংস্কৃতিক একাডেমি স্থাপন এবং ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উৎসবগুলো সরকারিভাবে উদ্‌যাপন করার উদ্যোগ নেওয়া হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব এমরান সালেহ বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেন, গারো সম্প্রদায়সহ দেশের সব ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও দায়বদ্ধতা রয়েছে। সংখ্যায় কম হলেও আমরা সবাই বাংলাদেশি।

ওয়ানগালা গারো জাতিগোষ্ঠীর প্রধান সাংস্কৃতিক উৎসব। নতুন ফসল ঘরে তোলার পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য দিনব্যাপী নাচ-গান ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদ্‌যাপন করা হয়।

আজ বনানী স্কুল মাঠে অনুষ্ঠিত উৎসবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদক, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক পরাগ রিছিল, এবং ওয়ানগালা উদ্‌যাপন কমিটির সভাপতি শুভজিৎ সাংমা।

এছাড়া আগামী ১৫ নভেম্বর হালুয়াঘাটে ওয়ানগালা উৎসব আয়োজনের ঘোষণা দেন এমরান সালেহ এবং সবাইকে সেখানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি

ইসরায়েলি বসতির বাণিজ্যে নিষেধাজ্ঞায় ইউরোপের ১২ দেশের সমর্থন

ভয়াবহ বন্যার রেশ কাটতে না কাটতেই তিব্বতে ভূমিকম্প, কেঁপে উঠল নেপালও

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

১০

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

১১

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

১২

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১৩

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১৪

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১৫

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৬

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৭

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৮

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৯

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

২০