সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারে পতন হবে ইনশাআল্লাহ- নাসীরুদ্দীন পাটওয়ারী - সমকন্ঠ
মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৭ জুলাই ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারে পতন হবে ইনশাআল্লাহ- নাসীরুদ্দীন পাটওয়ারী

সংস্কার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারে পতন হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, বিএনপি এখন বলছে তারা সংস্কার বাস্তবায়ন করবে না। যদি বিএনপি সংস্কার বাস্তবায়ন না করে এই বিএনপি সরকারে পতন বাংলাদেশে ইনশআল্লাহ হবে। সেই প্রত্যয় নিয়ে আমরা মাঠে নেমেছি।

দেশ গড়তে জুলাই জাগরণ’ এই শ্লোগানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা শাখার আয়োজনে (১৬ জুলাই) উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ইনশআল্লাহ আমরা বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করবো। বিচার বাস্তবায়ন করবো। টেন্ডারবাজি বন্ধ করবো, সন্ত্রাস বন্ধ করবো, চাঁদাবাজি বন্ধ করবো, দখল বানিজ্য বন্ধ করবো, মাদক বন্ধ করবো, শিক্ষা বানিজ্য বন্ধ করবো, চিকিৎসা বানিজ্য বন্ধ করবো, আমাদের শহীদ আবু সাঈদের যে স্বপ্নের বাংলাদেশ, সেই স্বপ্নের বাংলাদেশ ইনশআল্লাহ আমরা প্রতিষ্ঠা করবো। এই বার্তা নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। আপনারা আবার রাজপথে নামবেন, আবার জুলাই হবে। অনেকে বলেন এক জুলাই তোমরা কয় জুলাই বাইনবা।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ১৭ বছর অপেক্ষা করেছ, একটা বালু ট্রাক সড়াতে পারো নাই। আমরা যদি গণঅভ্যূত্থান না করতাম বিএনপি লক্ষ লক্ষ নেতাকর্মী এখনও জেলে থাকতো।

এনসিপির উপজেলা শাখার সভাপতি শফিজল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় নেত্রী সুমাইয়া ফারজানা দিনা, গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদি প্রমূখ।

এ সভায় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম আগামী উপজেলা পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলা কমিটির আহ্বায়ক এস এম খাদেমুল ইসলাম খুদিকে সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী হিসাবে পরিচয় করে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজে এক সপ্তাহে জাহাজ চলাচল কমেছে ২৮ শতাংশ, চলেছে মাত্র ৭৭টি

বিশ্ববাজারে হুহু করে বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম

যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত

ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীর হামলায় সৌদি আরবে আহত ৭৩

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১০

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

১১

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

১২

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

১৩

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১৪

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১৫

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১৬

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৭

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৮

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৯

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

২০