শ্রীলঙ্কাকে থাকতে রাজি করিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান - সমকন্ঠ
সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬
সমকন্ঠ
১৪ নভেম্বর ২০২৫, ৬:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রীলঙ্কাকে থাকতে রাজি করিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান

২০০৯ সালে লাহোরে সন্ত্রাসী হামলার শিকার হয় শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেই দুঃসহ স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছে লঙ্কানরা। এই ঘটনায় দীর্ঘ সময় পাকিস্তানে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন হয়নি।

বর্তমানে পাকিস্তানে অবস্থান করছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এমন অবস্থায় ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। এই হামলার পর শ্রীলঙ্কা ক্রিকেট দলের সফর চালিয়ে যেতে সরাসরি হস্তক্ষেপ করেছেন পাকিস্তান সেনাবাহিনীর প্রধান। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ও দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি সিনেটে জানান, হামলার পর শ্রীলঙ্কান ক্রিকেটাররা খেলার জন্য অনীহা দেখালে সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির শ্রীলঙ্কার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন। এরপর সফর চলমান রাখার সিদ্ধান্ত জানায় লঙ্কান ক্রিকেট বোর্ড।

পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে। সিনেটে ভাষণ দেওয়ার সময় নাকভি বলেন, ‘আমাদের ফিল্ড মার্শাল নিজেই তাদের (শ্রীলঙ্কার) প্রতিরক্ষামন্ত্রী ও সচিবদের সঙ্গে কথা বলেছেন, তাদের আশ্বস্ত করেছেন এবং সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছেন।

পিসিবি প্রধান আরও বলেন, বোমা বিস্ফোরণের পর শ্রীলঙ্কা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর আমাদের তাদের সঙ্গে আলাপ শুরু হয়, শ্রীলঙ্কার বোর্ড, খেলোয়াড় এবং সবাই সাহসিকতার সঙ্গে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের অনেক বিষয়ে উদ্বেগ ছিল; কিন্তু আমরা সব উদ্বেগ দূর করার চেষ্টা করেছি।

শ্রীলঙ্কা দলকে উচ্চ স্তরের নিরাপত্তা দেওয়া হচ্ছে জানিয়ে নাকভি বলেন, এখন পাকিস্তান আর্মি, রেঞ্জার্স ও ইসলামাবাদ পুলিশ একসঙ্গে তাদের নিরাপত্তা বজায় রেখেছে। রাষ্ট্রপতি ও অতিথিদের যেভাবে নিরাপত্তা দেওয়া হয়, তাদেরও একই ধরনের প্রোটোকল ও নিরাপত্তা দিচ্ছি আমরা।

গত মঙ্গলবার ইসলামাবাদে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। শ্রীলঙ্কা ক্রিকেট দল এই শহরেই অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে সিরিজের বাকি দুই ওয়ানডে এক দিন করে পিছিয়ে দেওয়া হয়েছে।

এই সিরিজ শেষে পাকিস্তান শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। সেই সিরিজে অংশ নিতে জিম্বাবুয়ে দল এরই মধ্যে পাকিস্তানে পৌঁছেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে ছোট গোল আলুর জন্য বড় বিল দিচ্ছেন ট্রাম্প

সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের সম্পদ বিবরণী অনুসন্ধানে দুদকের কর্মকর্তা নিয়োগ

প্যারিসে গ্যাস বিস্ফোরণে দুই বছরের বাংলাদেশি শিশুর মৃত্যু, আহত ৭

পুতিন, ট্রাম্প ও শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিলো মস্কো

সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

ইউরোপীয় ইউনিয়নের ৬১ বাণিজ্য বাধার মধ্যে ৪৮টির সমাধান

১১ দলীয় ঐক্যের লংমার্চের গাড়িবহরকে লাল কার্ড, ছাত্রদল নেতার দাবি—জনভোগান্তির প্রতিবাদ

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এলাকা ছেড়ে পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে নিয়ে গেল ভক্তরা

১০

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৩৪

১১

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

১২

রাজধানীতে কালো ধোঁয়ার গাড়ি দেখলেই ব্যবস্থা

১৩

ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন

১৪

তারেক রহমানের সফর নিয়ে জানানোর মতো তথ্য নেই: নয়াদিল্লি

১৫

দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা ‘দেশদ্রোহী’: ট্রাম্প

১৬

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৭

দীর্ঘায়িত হচ্ছে ট্রাম্পের ইরান যুদ্ধ, প্রস্তুতি চলছে ২০২৭ সালের

১৮

হরমুজ প্রণালিতে সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

সেফটি ভালভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন ফের অনিশ্চয়তায়

২০